1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির নয়, ইউনূস-নূরজাহানের বিচার চাওয়া উচিত : আনিস আলমগীর ‘ঢাকা-সিলেট রুটে রেলের ডাবল লাইন করার চিন্তা করছে সরকার’ হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা

আত্রাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কৃষকদল নেতা আলা বহিষ্কার

মো.শিফাত মাহমুদ ফাহিম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৬৩৫ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার আত্রাই উপজেলা কৃষকদলের সদস্য মোঃ আলাউদ্দিনকে সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
গত ০৫ আগস্টের পর থেকে চাঁদাবাজি,জমিদখল বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্পের ড্রিপকল সিন্ডিকেট করে হাতিয়ে নেওয়া সহ একাধিক দুর্নীতির ও অনিয়মের অভিযোগে কৃষকদল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানা যায়।
গত (১৫ জুলাই) রোজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নওগাঁ জেলা শাখার পক্ষে থেকে সদস্য সচিব এটিএম ফিরোজ দুলুর স্বাক্ষরকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের আদেশ প্রকাশ করা হয়।উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয় আলাউদ্দিনের বিরুদ্ধে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ ও অসাংগঠনিক কর্মকাণ্ডের অভিযোগে ১৪ জুলাই ২০২৫ তারিখে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব দেননি।এরপর আত্রাই উপজেলা কৃষকদল এবং জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে কৃষকদলের সদস্যপদসহ সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।
খোঁজ নিয়ে আরও জানা যায়,সাধারণ মানুষের কাছ থেকে তিনি নগদ অর্থ রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদা আদায় করেন বলে ও স্থানীয়দের অভিযোগ রয়েছে।এছাড়া রাজনৈতিক পরিচয় ব্যবহার করে জমি দখলসহ একাধিক অনিয়মমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই স্থানীয় লোকজন ও দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছিল।এ ঘটনায় দলের তৃণমূল কর্মীদের অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, এটি একটি সাহসী এবং সময়োপযোগী পদক্ষেপ। বহিষ্কারের মাধ্যমে কৃষকদল বার্তা দিয়েছে কেউ আইন ও সাংগঠনিক নিয়মনীতির তথা গঠনতন্ত্রের ঊর্ধ্বে নয়।
প্রসঙ্গত, বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্প দেশের উত্তরাঞ্চলে কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। কিন্তু সেখানে দুর্নীতি, দলীয়করণ ও প্রভাবশালী চক্রের আধিপত্য প্রকল্পের মূল উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করছে। ফলে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন, আর প্রকল্পের প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন কমে যাচ্ছে।
জেলা কৃষকদলের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রের বাইরে কেউ গেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com