1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন বগুড়া জীবনানন্দ পরিষদের কবিতা পাঠ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান বিদেশি মদসহ মাদক কারবারি আটক পীরগঞ্জে আকস্মিক বৃষ্টিতে কৃষকের ফসল নষ্ট ফরিদপুরে প্রেমিকের বাড়িতে ৪ সন্তানের জ’ন’নীর অ’ব’স্থান, এলাকা জু’ড়ে তো*ল*পাড়! যশোরে ডেঙ্গু প্রতিরোধে জেনারেল হাসপাতালের সচেতনতামূলক র‍্যালি চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুমার নামাজ লক্ষাধিক মানুষের অংশগ্রহণ সোনাতলায় গরীব ও দুস্থদের মাঝে মোকারম ফাউন্ডেশনের শাড়ি লুঙ্গি বিতরণ

আশাশুনি উপজেলায় মৎস্য মেলা সম্পন্ন

আমিরুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৯ বার পড়া হয়েছে
আশাশুনি উপজেলার মহেশ্বরকাটিতে দু’দিনের মৎস্য মেলা সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারী) মহেশ্বরকাটি মৎস্য সেটে সুপণ্য মৎস্য মেলা শেষ হয়েছে।
সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের সুপণ্য মৎস্য মেলা মহেশ্বরকাটি মাছ বাজারে মাছ চাষিদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয়। “সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)” প্রকল্পের আওতায় মেলায় ক্ষুদ্র মৎস্য উদ্যোক্তা চাষিরা বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে উপস্থিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহযোগিতায়, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এবং নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর সহায়তায় জানালা বাংলাদেশ এর আয়োজনে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। আড়ৎদার হাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে জানালা বাংলাদেশ লিমিটেড এর মার্কেট এক্টিভেশন ডিপার্টমেন্ট এর এক্সিকিউটিভ মোঃ নাজমুল হক আশিক, আড়ৎদার অনাঙ্গ মন্ডল, বিকাশ চন্দ্র বাছাড়, সুকুমার দাশ, সেকেন্দার আলী, আরিফুল ইসলাম, সুবোল সানা, অশোক দাশ, আঃ ছালাম, ব্যবসায়ী মাছুম বিল্লাহ, রাজা, প্রকাশ বাছাড়, দেবাশীষ মন্ডল, তায়জুল ইসলাম, রাজিব মন্ডল, জোহর আলী, রঞ্জন দাশ, সাস বুধহাটা ব্রাঞ্চ ম্যানেজার বিজয় কৃষ্ণ মন্ডল, এসআরএম সুশান্ত ঘোষ, আব্দুর রহমান, প্রোগ্রাম অফিসার রিপন হোসেন, পরিবেশ কর্মকর্তা কানিজ ফাতেমা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com