1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

যশোরে ডেঙ্গু প্রতিরোধে জেনারেল হাসপাতালের সচেতনতামূলক র‍্যালি

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে
যশোরে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েতের নেতৃত্বে র‍্যালিতে অংশ নেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা। এছাড়াও হাসপাতালের চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, ওয়ার্ড বয় ও অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৫০ থেকে ৫৫ জন কর্মসূচিতে অংশ নেন। তারা ব্যানার ও ফেস্টুন নিয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বার্তা দেন।
র‍্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে হাসপাতালের ৩ নম্বর গেট দিয়ে বের হয়ে সামনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ১ নম্বর গেট দিয়ে হাসপাতাল চত্বরে প্রবেশ করে। পরে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা ব্যবস্থা নয়, জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ির আঙিনা, হাসপাতাল এলাকা ও আশপাশের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com