1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ না মানায় বগুড়ায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ সিংড়ায় বিদ্যুতের ঝুলন্ত তার কেড়ে নিল খড় ব্যবসায়ীর প্রাণ প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা ইউএনওর তদন্তে প্রধান শিক্ষকের অনিয়মের প্রমাণ, গঠিত তদন্ত কমিটি পিরোজপুরে ডিসি পার্কের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন গুলি চালিয়ে মগজ উড়িয়ে দেওয়া কোনোভাবেই ‘আত্মরক্ষা’ হতে পারে না: প্রসিকিউটর তামিম উল্লাপাড়ায় এনজিও পরিচালকের মরদেহ উদ্ধার Kazino güzgüsü: tez giriş və kəsintisiz oyun təcrübəsi আটঘরিয়ায় ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ওয়ার্ড উদ্বোধন ও কৃষকদের মধ্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ কুড়িগ্রামে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ

 ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাপলা ফোরামের  নির্বাচন

তানভীর হক শাকিল, ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যম্পাস প্রতিনিধি, কুষ্টিয়া
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৫২৯ বার পড়া হয়েছে

শনিবার (২ ডিসেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন ‘শাপলা ফোরামের’ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩০ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন।

শনিবার মমতাজ উদ্দিন ভবনে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত ১০টায় ভোট গণনা পর ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডঃমিজানুর রহমান। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে ২৫২ জন ভোটারের মধ্যে ২২৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে সাতটি ভোট বাতিল হয়।

নির্বাচনে প্রাপ্ত ভোট অনুযায়ী প্রথম ১৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরবর্তীতে নির্বাচিতদের মধ্যে আলোচনা করে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদ নির্ধারিত হবে। নির্বাচনে সর্বোচ্চ ১২৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডাঃ জাহাঙ্গীর হোসেন, ১২২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন একই বিভাগের অধ্যাপক ডাঃআনোয়ার হোসেন এবং ১২১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ইলেকট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডাঃমাহবুবর রহমান।

নির্বাচিত অন্য শিক্ষকরা হলেন- ইংরেজি বিভাগের অধ্যাপক ডঃমামুনুর রহমান (১২০), কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন (১১৮), গণিত বিভাগের অধ্যাপক ডঃআনিছুর রহমান (১১৭), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ডঃতপন কুমার জোদ্দার (১১৬), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ডঃপরেশ চন্দ্র বর্মন (১১৫),

এছাড়া বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক ডঃআনোয়ারুল হক (১১৪), ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ডঃমাহবুবুল আরফিন (১১২), হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ডঃশেলিনা নাসরিন (১১০), বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন (১০৯), ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম (১০৯), আইন বিভাগের অধ্যাপক ডঃশাহজাহান মন্ডল (১০৯) ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ সাজ্জাদ হোসেন (১০৯)।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com