1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

কালকিনিতে আগুনে পুড়ে ৫টি দোকান ছাই, কপ্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

আক্তার হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৮ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনিতে বাঁশগাড়ি ইউনিয়নের বাজুসার বাজার কলেজ রোডে আগুনে পুড়ে ৫টি দোকান ভস্মিভূত হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মঙ্গলবার রাত আনুমানিক ১ টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ১টার দিকে একটি দোকানের বৈদ্যুতিক মিটারে শট সার্কিটের কারনে মিটার বিস্ফোরন হয়ে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগা মাত্রই স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়, পরে ফায়ার সার্ভিসের কর্মিরা এসে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই পুড়ে ছাই হয়ে যায় ২টি দোকান এবং এর সমস্ত আসবাবপত্র, মালামাল। পরবর্তিতে আগুনের লেলিহান শিখায় আরো তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।এতে মোট ৫টি দোকানে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী সূত্রে জানা যায়।

স্থানীয় আবুল কালাম সরদার ও জুয়েল শিকদার বলেন, খবর পেয়ে এসে দেখি ৫টি দোকান আগুনে পুড়ে গেছে। ৫টি দোকান পুড়ে দোকান মালিকদের প্রায় ৬লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।এলাকার জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসন যদি এদের সাহায্যের হাত বাড়ায় তাহলে এরা পুনরায় ঘুরে দাড়াতে পারবেন।

কালকিনি ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার খোকন জমাদার বলেন, খবর পেয়ে আমরা সেখানে উপস্থিত হয়ে ২টি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উত্তম কুমার দাশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সাথে কথা বলে তাদের খোঁজ-খবর নেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com