1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান নলডাঙ্গায় মেয়র প্রার্থী জিয়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান

কেন্দুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে
কেন্দুয়া উপজেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) পৌরশহরের কলেজ রোড এলাকার খাদ্যগুদাম সংলগ্ন তাহফিজুল কুরআন একাডেমির উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মাদরাসার ২০০ জন শিক্ষার্থী অংশ নেয়।
১৪ বছর বয়সী শিক্ষার্থীদের (৫ পারা) এবং ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের (১০ পারা) দুটি গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় একটি গ্রুপে (১৪ বছর) প্রথম হয়েছে নাজমুস সাকিব এবং অন্য গ্রুপে প্রথম (১৬ বছর) হয় আল আমিন। প্রতিযোগিতায় ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের ২০ জন ও ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের ১৫ জনসহ মোট ৩৫ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাফেজ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও মাওলানা হারুনুর রশিদ ফারুকীর পরিচালনায় উপস্থিত ছিলেন, মুফতি শফিকুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, হাফেজ বায়তুল ইসলাম, নূরনবী ভূইয়া বকুল, মো. এনামুল হক, ঠিকাদার মো. নজরুল ইসলাম প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com