1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

কেমন কাটছে রাবি শিক্ষার্থীদের রমজান মাস

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১২২১ বার পড়া হয়েছে
বছর ঘুরে আবারও এসেছে পবিত্র রমজান মাস। আরবি মাসগুলোর মধ্যে অন্যতম বরকতময় ও মর্যাদাপূর্ণ। ইসলামি স্তম্ভ ৫টি। তার মধ্যে তৃতীয় ও তাৎপর্যবহ হলো সিয়াম সাধনা। আত্মসংযম ও আত্মার পরিশুদ্ধির মাস রমজান। কারণ এই মাসে নফসের নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করি। সব খারাপ দোষ বাদ দেওয়া ছাড়াও রাগ, হিংসা, গিবত, মিথ্যা, সন্দেহ, বিদ্বেষ, অহংকারসহ যেগুলো আমাদের খারাপ কাজে আকৃষ্ট করে তা থেকে বেঁচে থাকার চেষ্টা করি।
চলুন এই রমজান মাস নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ অধ্যয়নরত শিক্ষার্থীদের ‘রমজান অনুভূতি’ জানা যাক।
রমজান মাসে নিত্যপণ্যের দাম বাড়ায় আর বারবার লোডশেডিং এ ভোগান্তি
আলহামদুলিল্লাহ। রমজান মাস টা আল্লাহর রহমতে ভালোই কাটছে।চারিদিকে যেন অদ্ভুত রকমের শান্তি এবং স্নিগ্ধতা। তবে ভোগ্যপণ্যের দাম রমজান মাস আসলেই বেড়ে যায়।যার কারণে দরিদ্র মানুষের রমজান মাস অনেক কষ্টকর হয়ে পড়ে।জিনিসপত্রের দাম নাগালের মধ্যে থাকলে রমজান মাস আরও আনন্দময় হতো। আর রমজান মাসে এই ঘন ঘন লোডশেডিং এর কারণে রোযা রাখাটা  অনেকটা কষ্টকর হয়ে ওঠে।বিশেষ করে,ইফতার, তারাবিহ এবং সেহেরির সময় লোডশেডিং না থাকলে আরো ভালো লাগতো।
মো. বরাত আলী, গণিত বিভাগ ৪র্থ বর্ষ।
ক্যাম্পাসের নতুন বন্ধুরা পরিবারের অভাব বুঝতে দেয়নি
পরিবার থেকে সাড়ে চারশত কিলোমিটার দূরে  এটা আমার প্রথম রমজান পালন। পরিবার ছাড়া রোজা কল্পনা করা কতটা কষ্টকর তা এখন উপলব্ধি করতে পারছি। প্রতিবার বাবা-মায়ের সঙ্গে বসে একসঙ্গে ইফতার আর সেহরি করতাম। এবার আর বাবা-মা পাশে নেই। সেহরিতে মায়ের ডাকে ঘুম থেকে উঠা ; ইফতারিতে মায়ের হাতে বানানো হরেক রকমের খাবার ; শরবত বানানো নিয়ে ছোট বোনের সাথে খুনসুটি  খুব মিস করছি। এখন ইফতারের সময় হলে সেই স্মৃতিগুলো মনে পড়ে।
বন্ধু-বান্ধব, সিনিয়র পাশে থাকলেও মনে হয় পাশে নেই। তবুও সবকিছু মেনে নিয়ে হাসিমুখে একসঙ্গে থাকার চেষ্টা করি। ইফতার বা সেহরি একসঙ্গে করি। এটাই রমজানের মাহাত্ম্য।পরিবার ছেড়ে বহুদূরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে ইফতার করার মধ্যেও আনন্দের ভিন্ন একটি মাত্রা আছে। ইফতারের আগ মুহূর্তে বন্ধুরা একসঙ্গে খোশগল্প করা, ইফতার প্রস্তুত করা, ইফতার ভাগাভাগি করে খাওয়ার মধ্য দিয়ে পরিবারের শূন্যতা যেমন অনেকটা দূর হয়, তেমনি বন্ধুদের সঙ্গে হৃদ্যতাও বৃদ্ধি পায়।
নাজমুল আলম, ১ম বর্ষ ইতিহাস বিভাগ।
বিশ্ববিদ্যালয় হলের ডাইনিং, ক্যান্টিন বন্ধ থাকায় খাবারের সমস্যা
পরিবার ছাড়া রমজান কখনোই ভালো কাটার কথা না।তবুও প্রথম দিকে বন্ধুরা সবাই ছিলো কোনো একভাবে পার করে দেয়া যাচ্ছিলো।দিন বাড়ার সাথে সাথে ক্যাম্পাস খালি হওয়া শুরু করলো তার সাথে পাল্লা দিয়ে পরিবারের অভাব প্রখর ভাবে অনুভূত করা শুরু হলো।পাশাপাশি হলের ক্যান্টিন, ডাইনিং বন্ধ হয়ে যাওয়ার কারণে খাবার দাবার নিয়েও কষ্ট পোহাতে হচ্ছে বেশ।
শাহ পরান, ১ম বর্ষ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
ছোট ছোট  কিছু ঠোঙা, বড় পেপার আর খোলা একটা জায়গা। এটাই ভার্সিটি ক্যাম্পাসের ইফতার।
পরিবার ছেড়ে এত দূরে এসে এটাই প্রথম রমজান। রোজা শুরুর আগে আগে খুবই মন খারাপ হচ্ছিল। মা – বাবা নেই,বোন নেই। একা একা  কীভাবে কাটবে আমার দিনগুলো! কার সাথে ইফতার করবো, সেহরিই বা কার সাথে! দেখতে দেখতে রোজা শুরু হয়ে গেল।
উপলব্ধিটা ভালোই ছিল। বন্ধুরা সাথে থাকলে আসলে কখনোই একা লাগে না। বাইরে ইফতার করবো না ভাবলেও বিকেল হতে না হতেই বন্ধুদের ফোন কল। বাধ্য হয়ে সবার সাথেই ইফতার। ছোট ছোট প্যাকেটে বুট,বুন্দিয়া, কতো রকম চপ,মুড়ি,সরবত,জুস। খোলা মাঠে বসে বড় পেপার বিছিয়ে সব মেখে আযানের অপেক্ষা।  এর মধ্যেই গল্পে গল্পে কত প্রসঙ্গ নিয়ে হাসি – ঠাট্টা। সব মিলিয়ে ইফতার গুলো ভালোই কেটেছে।
তবে সেহরিতে মা কে অনেক মিস করেছি। মায়ের ফোনে ঘুম ভাংলেও বাড়িতে যেমন উঠেই সব তৈরি পেতাম,তা পাওয়া হতো না। নিজেকেই করতে হয়েছে সবটা। যাই হোক। দারুণ এক অভিজ্ঞতা। ভার্সিটি জীবনের প্রথম রমজান।স্মরণীয় হয়ে থাকবে স্মৃতির পাতায়।
ফাউজিয়া হাসান বিন্তি, ১ম বর্ষ নাট্যকলা বিভাগ।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com