1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

কোটা থাকলেও অটিস্টিক শিশুদের স্কুলে ভর্তিতে প্রতিবন্ধকতা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

ভর্তিতে কোটা থাকলেও অনেক স্কুলই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিতে চায় না। সেই সঙ্গে নেই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকও। এমনকি এদের শিক্ষার উন্নয়নে প্রকল্প নেওয়ার ১০ বছর পার হলেও কোনো কাজই শুরু হয়নি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য স্কুলে ভর্তিতে কোটা থাকলেও অভিভাবকদের অভিযোগ, স্কুলগুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো শিক্ষক নেই। সেই সঙ্গে অনেক স্কুলই এসব শিশুদের রাখতে চায় না।

অভিভাবকেরা বলছেন, সাধারণ স্কুলগুলোতে কোটা থাকলেও একটি ক্লাসে ৪০ জন শিক্ষার্থী থাকলে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর দিকে আলাদাভাবে খেয়াল রাখা যায় না।

বিশেষ শিশুদের জন্য একাডেমি স্থাপন ও সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রকল্প নেওয়া হয় ২০১৪ সালে। অথচ এখন পর্যন্ত কোনো কাজই শুরু হয়নি।

এ বিষয়ে ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ (নানড) প্রকল্প পরিচালক অধ্যাপক সুধাংশু রঞ্জন রায় বলেন, যেহেতু মামলার কারণে প্রকল্পের কাজ এগোতে দেরি হচ্ছে সেহেতু সেগুন বাগিচায় বাসা ভাড়া করে একটি অস্থায়ী ক্যাম্পাস চালু করা হয়েছে।

বিশেষ শিশুদের স্কুলগুলোর একটিও এমপিও ভুক্ত নয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর অবশ্য বলছে, বিশেষ শিশুদের শিক্ষার উন্নয়নে কাজ চলছে।

মাউশি পরিচালক অধ্যাপক সৈয়দ জাফর আলী বলেন, জাতীয় শিক্ষানীতি থেকে শুরু করে সকল স্তরে নতুন কারিকুলামে পিছিয়ে পড়া বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

বিশেষ চাহিদা সম্পন্ন কত শিশু স্কুলের বাইরে তার কোনো সঠিক পরিসংখ্যানও নেই শিক্ষা মন্ত্রণালয়ে।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com