খুলনার কয়রায় বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা “ইন্টার স্কুল স্পোর্টস ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আমাল ফাউন্ডেশন’-এর আয়োজনে এবং ‘গার্লস ফার্স্ট ফান্ড’-এর সহযোগিতায় পরিচালিত ‘ফর দ্য পারপাস অব প্রিভেন্টিং অ্যান্ড রেসপন্ডিং টু চাইল্ড ম্যারেজ অ্যান্ড আর্লি ইউনিয়নস’ প্রকল্পের অধীনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
২৯ আগষ্ট শনিবার কয়রা মদিনাবাদ দারুচ্ছালাম মহিলা দাখিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার ২০টি স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস। আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাল্যবিয়ে মেয়েদের শিক্ষার আলো থেকে বঞ্চিত করার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে বড় বাধা হয়ে দাঁড়ায়। এ ধরনের আয়োজন তরুণীদের আত্মবিশ্বাসী করে তোলার পাশাপাশি বাল্যবিয়ে রোধে সামাজিক সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, আমাল ফাউন্ডেশনের সহযোগী প্রোগ্রাম ম্যানেজার জাহিদুল ইসলাম এবং সিনিয়র ক্রিয়েটিভ অফিসার আল রায়হান ফেরদৌস। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে সক্রিয় থাকার আহ্বান জানান এবং বাল্যবিয়েমুক্ত সুরক্ষামূলক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।
এসময় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন , শিক্ষাবীদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কয়রায় বাল্যবিয়ে রোধে দিনব্যাপী আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
বিশ্ববাজারে আরও কমলো তেলের দাম
September 23, 2026
নারীকে নিয়ন্ত্রণ করাই কি সংস্কৃতি: ক্ষোভ প্রকাশ রাহুল গান্ধীর
September 22, 2026
১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ
September 22, 2026
মরিয়মের মৃত্যু এমপি গাজী নজরুলের বিরুদ্ধে মামলা ডিবিতে হস্তান্তর
September 22, 2026
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১৭ পয়সা
September 22, 2026
একদিনে পিংক বাসে লোকসান ৫০ হাজার টাকা, তেলের টাকাই উঠছে না
September 22, 2026
জামায়াত বলে, সৎ লোকের শাসন; এটা তার সেই নমুনা: পাবলিক প্রসিকিউটর
September 21, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময়
September 23, 2026
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের

বিশ্ববাজারে আরও কমলো তেলের দাম
September 23, 2026
বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। সৌদি আরব গুরুত্বপূর্ণ একটি

নারীকে নিয়ন্ত্রণ করাই কি সংস্কৃতি: ক্ষোভ প্রকাশ রাহুল গান্ধীর
September 22, 2026
বিহারের জামুইয়ে কোচিং থেকে ফেরার পথে দশম শ্রেণির এক নাবালিকা

১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ
September 22, 2026
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কালোটাকা ও দুর্নীতি প্রতিরোধ এবং অর্থনীতিতে লেনদেনের স্বচ্ছতা

মরিয়মের মৃত্যু এমপি গাজী নজরুলের বিরুদ্ধে মামলা ডিবিতে হস্তান্তর
September 22, 2026
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম