জামায়াত বলে, সৎ লোকের শাসন; এটা তার সেই নমুনা: পাবলিক প্রসিকিউটর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিন ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে এক দিনের দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এ সময় শুনানিতে রিমান্ডের দাবি জানানোর সময় পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আদালতে বলেন, ‘ওনারা জামায়াতে ইসলামী। জামায়াত বলে, সৎ লোকের শাসন। এটা তার সেই নমুনা।’

আজ সোমবার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালতে এসব ঘটনা ঘটে।

পিপি আরও বলেন, ‘আসামি নজরুল বাদীর শ্যালককে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কবজায় নেয়। এরপর নজরুল মরহুমা মরিয়মকে হোটেলে নিয়ে যায় এবং যে অসামাজিক কার্যকলাপ করে তা পুরো জাতি দেখেছে।’

পিপি আরও বলেন, ‘আসামি নজরুল বাদীর শ্যালককে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কবজায় নেয়। এরপর নজরুল মরহুমা মরিয়মকে হোটেলে নিয়ে যায় এবং যে অসামাজিক কার্যকলাপ করে তা পুরো জাতি দেখেছে।’

ফারুকী বলেন, ‘মরিয়মের মৃত্যুর পর সেখানে সুইসাইড নোট পাওয়া গেছে। কেন সে মারা গেল, সেখানে তা পাওয়া গেছে। চিঠিতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করার কথা আছে। এজন্য তিনি মৃত্যুবরণ করেছেন। আইন সবার জন্য সমান। তার সর্বোচ্চ রিমান্ড দাবি করছি।’

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান রিমান্ডের বিরোধিতা করে জামিন চান। শুনানি শেষে আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।এর আগে এদিন দুপুর ২টা ২২ মিনিটে একটি সাদা মাইক্রো গাড়িতে করে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় হাজির করা হয়।

এদিন শেরেবাংলা নগর থানায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে সংসদ সদস্য নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও গাড়িচালক ওবায়দুর রহমানের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুদ্দোহা সরকার আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top