মো: মাহফুজুর রশীদ (রাজবাড়ী বিশেষ প্রতিনিধি), রাজবাড়ী জেলায় এলপিজি গ্যাসের খালি সিলিন্ডার নিয়ে বিপাকে গ্রাহক এবং ছোট দোকান গুলো।রাজবাড়ী সহ সারা বাংলাদেশে কিছু কোম্পানির খালি সিলিন্ডার নিয়ে ভোগান্তির শেষ নেই ছোট খুচরা বিক্রেতা দোকান এবং গ্রাহকদের। খালি সিলিন্ডার এর জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। বসুন্ধরা, ওরিয়ন,ইউনি সহ বিভিন্ন কোম্পানির গ্যাস বাজারে দীর্ঘ দিন ধরে না থাকায়,যার ফলে খালি সিলিন্ডার নিয়ে ভুক্তভোগী ছোট দোকান এবং গ্রাহক।যে কোম্পানি গুলোর গ্যাস আছে, সেই সমস্ত কোম্পানি গুলো এই খালি সিলিন্ডার নিয়ে গ্যাস দিচ্ছে না। বাধ্য হয়ে পরিবর্তন এর জন্য বাড়তি টাকা অথবা বেশির ভাগ দেখা যাচ্ছে সিলিন্ডার থাকতে নতুন আরেকটি সিলিন্ডার কিনতে হচ্ছে। যে সমস্ত কোম্পানি গ্যাস নেই ঐ সমস্ত কোম্পানির ডিলাররা ছোট দোকান গুলো এবং গ্রাহকের খালি সিলিন্ডার নিয়ে পরিবর্তন করে দিচ্ছে না অন্য কোম্পানির খালি সিলিন্ডার।এই ভোগান্তির তাহলে শেষ কোথায়।



