৪নভেম্বর(বুধবার),নওগাঁ সার্ভিসিং সেলে বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) এর পরিচালনায় দুই দিনব্যাপি ফাইন্যান্সিয়াল এসোসিয়েটস (এফ এ) নিয়ে প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত।
উক্ত প্রশিক্ষণের অংশ গ্রহণ করেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর এফ এ গণ।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর এবং প্রগতি ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মহোদয় জনাব মোঃ শাহরিয়ার ওমর ফারুক।
প্রগতি ট্রেনিং ইন্সটিটিউটের প্রিন্সিপাল মহোদয় এই দুই দিন ব্যাপি প্রশিক্ষন পরিচালনা করেন।প্রশিক্ষণের মুল লক্ষ্য ছিল নিজ টার্গেট অর্জনের দৃঢ় প্রত্যয়, নেতৃত্বের নতুন দিগন্ত, সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে চলার দৃঢ প্রত্যয়। সময়ের সঙ্গে এগিয়ে চলা, অভিজ্ঞতা থেকে শেখা এবং নতুন সম্ভাবনাকে কাজে লাগানোর প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হলো প্রগতি লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা।
নতুন মাসের কর্মপরিকল্পনা, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল এবং মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষ্ণচূড়া প্রকল্প প্রধান সম্মানিত পিডি মহোদয় কার্তিক পান্ডে । তাঁর উপস্থিতি ও দিকনির্দেশনা অংশগ্রহণকারীদের মাঝে নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে আরো হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণচূড়া প্রকল্পের জেনারেল ম্যানেজার সত্যেন কুমার মহন্ত।
প্রশিক্ষক বলেন দক্ষতা, নেতৃত্ব ও ব্যবসায়িক উৎকর্ষের প্রত্যয়ে-প্রশিক্ষন সহ উন্নয়ন কার্যক্রমকে আরও ফলপ্রসূ করা, সম্ভাব্য গ্রাহকদের কাছে জীবন বীমার গুরুত্ব তুলে ধরা, গ্রাহকের আস্থা অর্জন, বিক্রয় কৌশলের উন্নয়ন এবং নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিষয়ে গুরুত্বপূর্ন।
প্রশিক্ষণের ফাঁকে মাননীয় পিডি মহোদয় অংশগ্রহণ কারী সকলের উদেশ্যে বলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বিশ্বাস করে, প্রতিটি সাফল্যের পেছনে রয়েছে দায়িত্ববোধ, কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা এবং সম্মিলিত প্রচেষ্টা। তাই কর্মক্ষেত্রে অর্জন ও সাফল্যকে যথাযথভাবে মূল্যায়ন করা এবং যোগ্য কর্মীদের উৎসাহিত করাই আমাদের এগিয়ে চলার অন্যতম শক্তি।তাছাড়া আমাদের রয়েছে সততা,উদ্যমী ও সাহসী একঝাঁক কর্মবাহীনি।পিডি মহোদয় আরো বলেন নভেম্বর হোক নতুন অর্জনের প্রতিশ্রুতি আর মুল টার্গেট হোক কক্সবাজার টুর।
প্রতিটি কর্মকর্তার নিষ্ঠা এবং প্রতিটি গ্রাহকের আস্থাই আমাদের সম্মিলিত শক্তি। আমরা বিশ্বাস করি, সুপরিকল্পিত কর্মপ্রচেষ্টা, দক্ষ নেতৃত্ব ও দলগত সমন্বয়ের মাধ্যমে আরও সমৃদ্ধ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলা, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে তাঁদের অসামান্য প্রচেষ্টা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। বিজয়ীদের এই অর্জন শুধু তাঁদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো প্রগতি পরিবারের জন্য গর্ব ও অনুপ্রেরণার উৎস। তাঁদের সাফল্যকে পাথেয় করে অন্য সহকর্মীরাও এগিয়ে যাক নতুন লক্ষ্য অর্জনের প্রত্যয়ে।
আমাদের লক্ষ্য হোক সুস্পষ্ট, পরিকল্পনা হোক কার্যকর, আর সাফল্য আসুক সম্মিলিত প্রচেষ্টায়।পুরুন হোক সকলের স্বপ্ন আর প্রগতি লাইফ ইন্স পিএলসির মাথায় উঠুক শ্রেষ্টত্বের মুকুট।



