1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান নলডাঙ্গায় মেয়র প্রার্থী জিয়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান

গাজীপুরের কোনাবাড়ীতে সরকার ঘোষিত সর্বনিম্ন বেতন ১২,৫০০ টাকার দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা

আনন্দ রায়
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে
গাজীপুরের কোনাবাড়ীতে সরকার ঘোষিত সর্বনিম্ন বেতন ১২,৫০০ টাকার দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার সময় কোনাবাড়ী এলাকায় মেইগো বাংলাদেশ (বে-ইকোনমিক জোন) লি. এর প্রায় সাত শতাধিক শ্রমিক ৬ দফা দাবি আদায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশও কারখানা সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৭ টার দিকে ওই কারখানার শ্রমিকরা ফ্যাক্টরিতে প্রবেশ না করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে তাদের ৬ দফা দাবি নিয়ে অবস্থান করে।পরবর্তীতে সকাল পৌনে ৮ টার সময় শ্রমিকরা ঢাকা  টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বন্ধ করে রাস্তার উপর অবস্থান করে। পরে পুলিশ এসে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিলেও তারা মহাসড়কের পাশে অবস্থান নিয়েছে।
গাজীপুরে সরকার ঘোষিত বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা সড়কে
গাজীপুরের কোনাবাড়ীতে সরকার ঘোষিত সর্বনিম্ন বেতন ১২,৫০০ টাকার দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।
শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার সময় কোনাবাড়ী এলাকায় মেইগো বাংলাদেশ (বে-ইকোনমিক জোন) লি. এর প্রায় সাত শতাধিক শ্রমিক ৬ দফা দাবি আদায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশও কারখানা সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৭ টার দিকে ওই কারখানার শ্রমিকরা ফ্যাক্টরিতে প্রবেশ না করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে তাদের ৬ দফা দাবি নিয়ে অবস্থান করে।পরবর্তীতে সকাল পৌনে ৮ টার সময় শ্রমিকরা ঢাকা  টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বন্ধ করে রাস্তার উপর অবস্থান করে। পরে পুলিশ এসে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিলেও তারা মহাসড়কের পাশে অবস্থান নিয়েছে।
শ্রমিকরা তাদের ছয় দফা দাবি উল্লেখ করে জানান, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুসারে তাদের গ্রেড ১ থেকে গ্রেড ৪ মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তফসিল ক এবং তফসিল খ অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। ১০ ঘণ্টা কর্ম দিবসের পরিবর্তে ৮ ঘণ্টা কর্ম দিবস হিসেবে বেতন নির্ধারণ করতে হবে। বেসিক বেতন সরকারি নিয়ম অনুসারে করতে হবে। ওভারটাইমের হার সরকারি নিয়ম অনুসারে হিসাব করতে হবে এবং অধিকার আদায়ে আন্দোলনরত শ্রমিকদের ছাটাই করা যাবে না।
মেইগো বাংলাদেশ (বে-ইকোনমিক জোন) লি. এর অ্যাডমিন ম্যানেজার মো. খালিদ হাসান জানান, শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে কিন্তু তাদের মন মতো হয়নি।
তিনি আরো বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, সকালে বে-ইকোনমিক জোনের সামনে কিছু শ্রমিক রাস্তায় নেমে আসে। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com