1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা ‎ওসি তারিক হাসান রাসেলের নেতৃত্বে গৌরনদীতে আইন-শৃঙ্খলার উন্নতি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পিরোজপুরে কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ: প্রধান আসামি গ্রেপ্তার মানসিক আঘাত ও কর্মব্যস্ততার কারণ দেখিয়ে রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ গঙ্গাচড়ায় ইউএনওর উপস্থিতিতে হট্টগোল, একদিন পর থানায় সাধারণ ডায়েরি আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে নবাবগঞ্জে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত কামালপুর সীমান্তে বিএসএফের কথিত পুশইনের শিকার বৃদ্ধ বাংলাদেশি নাগরিক, ২৪ ঘণ্টা পর উদ্ধার করে থানায় হস্তান্তর বিজিবির মাগুরার শালিখার হাজরাহাটিতে উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত

চট্রগ্রাম নগরীর কোতোয়ালি এলাকার দুর্ধর্ষ ছিনতাই কারী মেহরাজ আটক

সাফায়েত নাহিয়ান   
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

বন্দর নগরীর কোতোয়ালী থানাধীন এলাকা থেকে অস্ত্র ও কার্তুজসহ ছিনতাইকারী মেহরাজকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

দীর্ঘদিন থেকে হয়ে আসা ছিনতাই এর সাথে জড়িত এই দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে টিম কোতোয়ালি।

অনেক দিন আগে থেকে সি আর বি ও আশে পাশের এলাকার মোবাইল ছিনতাই সহ নানা রকম অপরাধে জড়িত এই ছিনতাই কারী দলের সদস্যরা। নানা রকম টেকনিক করে পুলিশের চোখ ফাকি দিয়ে এই কাজ করছিল বলেও জানা যায়।

গ্রেপ্তার মেহেরাজ বরিশালের বাবুগঞ্জ থানার আগরপুর এলাকার মো. নাছিরের ছেলে। বর্তমানে সে নগরীর সিআরবি এলাকার আসে পাশে বসবাস করে।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন। তিনি জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় স্টেশন রোড এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১টি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মেহেরাজ জিজ্ঞাসাবাদে জানায়, এই অস্ত্র দিয়ে সে নগরীর টাইগারপাস, কাঠের বাংলো, পলোগ্রাউন্ড, আটমার্চিং মোড়, বিআরটিসি মোড়, কদমতলী মোড়, বাটালী রোড, স্টেশন রোড, সিআরবি-গোয়ালপাড়াসহ বিভিন্ন স্থানে ছিনতাই ও অপরাধমূলক কাজ করার জন্য অবস্থান করছিল। অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com