1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আজহার দিন যা করবেন, যা করবেন না ১০০ দিনে সমালোচনা, ওয়াকআউট কেমন ছিল বিরোধীদলের ভূমিকা একাধিক শিশুর মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী ভিজিএফ কার্ড না পেয়ে ইউপি চেয়ারম্যানকে হুমকি ছাত্রদল নেতার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব

উখিয়ায় ১টি এসএমজি, ১৪লাখ টাকাসহ ৪জনকে আটক করেছে যৌথ বাহিনী

মোহাম্মদ আরিফ
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ায়র রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে একটি সাব –মেশিনগান, ১৪লাখ টাকা সহ ৪জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল রোববার সন্ধ্যায় উখিয়ার বালুখালী ১১নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে সি–৬ ব্লকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ৪জন হলেন বালুখালী ৯নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের সি–১৪ ব্লকের নুর বশরের ছেলে মনসুর আহমদ (৩২) সি –১৬ব্লকের মো, নাজিমুদ্দিনের ছেলে ইয়াছির আরাফাত (৩৫) ১১নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ই–ব্লকের মো,ইউছুফের ছেলে মো, আনাস(৩০) এবং সি –ব্লকের ছৈয়দ আহমেদের ছেলে কেফায়েত উল্লাহ (৩৫) তাঁরা সবাই ডাকাত দল নবী হোসেন বাহিনীর সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে আশ্রয়শিবিরে নবী হোসেন বাহিনীর সদস্যরা বিদেশি একটি অস্ত্রের চালান নিয়ে এসেছে এমন খবর পেয়ে পুলিশ , এপিবিএন ও সেনাবাহিনী যৌথভাবে আশ্রয়শিবিরের একটি ঘর ঘিরে অভিযান চালায়। এ সময় ওই ঘর থেকে একজন পালিয়ে গেলে ও চারজনকে আটক করা সম্ভব হয়। অভিযানে একটি সাব–মেশিনগান ও ১৪ লাখ টাকা উদ্ধার করা হয় । আটক ব্যক্তিরা অস্ত্রটি নবী হোসেনের আস্তানায় নিয়ে যাচ্ছিলেন উদ্ধার করা টাকা ও অস্ত্রের লেনদেনর জন্য মজুদ করা হয়। পুলিশ কর্মিকর্তারা জানান, নবী হোসেন সীমান্তে মাদক ও অস্ত্র পাচারের অন্যতম মূল হোতা নিজের নামে বাহিনী গড়ে তুলে দীর্ঘদিন ধরে আশ্রয়শিবিরে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছেন। বছরখানেক ধরে তিনি আরাকান রোহিঙ্গা আর্মি ( এআরএ) এর প্রধান কমান্ডার হিসেবে কাজ করছেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফ হোসাইন চারজনকে গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি আজ সোমবার সকালে বলেন এ ঘটনসয় মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com