1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

গঙ্গাচড়া উপজেলাকে ‘বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু ঝরে পড়া মুক্ত’ঘোষণা

মোঃআখতারুজ্জামান তিতাস,
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৮৯ বার পড়া হয়েছে

 

গঙ্গাচড়া, রংপুর: রংপুরের গঙ্গাচড়া উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ‘বাল্যবিবাহ, শিশুশ্রম এবং স্কুল হতে শিশু ঝরে পড়া মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এক জনাকীর্ণ অনুষ্ঠানে এই ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়।
আজ মঙ্গলবার, ১২ মে ২০২৬ তারিখ রংপুরের গংগাচড়া উপজেলার মাল্টিপারপার্স কনফারেন্স হলে বেলা ১০:৩০ ঘটিকায় ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত্ব হয়েছে।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জেসমিন আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গঠনে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য। গঙ্গাচড়াকে শিশুশ্রম ও বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের আগামীর সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট এবং সিনিয়র ডিরেক্টর অপারেশনস চন্দন জেড গোমেজ। তারা শিশুদের জীবনমান উন্নয়নে এবং অধিকার রক্ষায় ওয়ার্ল্ড ভিশনের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং স্থানীয় প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লিমা হান্না দারিং, ডিরেক্টর, টেকনিক্যাল এন্ড অপারেশন, ডিপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম গোমেজ, মোঃ হামিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা: আবু মো: আলেমুল বাসার, অফিসার্স ইন চার্জ আব্দুস ছবুর, মোঃ চাঁদ সরকার, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মাও. মোঃ নায়েবুজ্জামান আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান, উপজেলঅ কৃষি কর্মকর্তা জনাব রুবেল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাইদ মো: আরিফ মাহফুজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাইদ, সিনিয়র ম্যানেজার িউত্তম দাস, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ।
উপজেলা প্রশাসন, গংগাচড়া কর্তৃক আয়োজিত এই মহতী উদ্যোগে সার্বিক সহযোগিতা প্রদান করেছে গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জেসমিন আক্তার এই ঘোষণাকে বাস্তবায়িত করতে জনপ্রতিনিধি, অভিভাবক এবং সুশীল সমাজের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। তিনি জানান, এখন থেকে এই উপজেলায় কোনো শিশু যাতে শ্রমের সাথে যুক্ত না হয় এবং স্কুল থেকে ঝরে না পড়ে, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত সকলে বাল্যবিবাহ, শিশুশ্রম এবং স্কুল থেকে ঝরে পড়া মুক্ত একটি আদর্শ উপজেলা করার অঙ্গীকার করে সম্মিলিত শপথ পাঠ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এবং সাংবাদিক এবং ছয়শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com