1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

৩ জনের বিরুদ্ধে থানায় মামলা বগুড়া সারিয়াকান্দীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাকারিয়া শয়ন নিহত

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে
বগুড়ার সারিয়াকান্দীতে ছুরিকাঘাতে জাকারিয়া শয়ন (২৬) নামের স্বেচ্ছাসেবক দলের এক কর্মী খুন হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ৮ টার সময় উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা পূর্বপাড়া গ্রামে খুন হয়।
হত্যার ঘটনায় তার মোছাঃ মোর্শেদা বেগম বাদী হয়ে ৩ জনকে আসামী করে সারিয়াকান্দী থানায় হত্যা মামলা দায়ের করে।
নিহত শয়ন উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোরগাছা মধ্যপাড়া গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে। আসামীরা হলো, একই গ্রামের ফটিক মিয়ার ছেলে সুবেল মিয়া (২৬), মৃত আমেছ আলীর ছেলে মান্নান মিয়া (৫৫) ও মৃত নান্টু মন্ডলের ছেলে হাসনাত মিয়া (২৬)।
মামলা সূত্রে জানা যায়, হত্যা মামলায় অভিযুক্ত আসামীরা দীর্ঘদিন ধরেই মাদক কারবারী ও সেবনের সাথে জড়িত। হত্যাকান্ডের শিকার জাকারিয়া ইসলাম শয়ন ও তার বড় ভাই জাকির আহমেদ নয়ন (৩০), বেশকিছু দিন ধরেই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। সর্বশেষ গত (২৫ মার্চ) রাত ৮ টার পর জোরগাছা পূর্বপাড়া টগর নামের একজনের পরিত্যক্ত বাড়ির পূর্ব পাশের বারান্দায় গিয়ে আসামিদের মাদক সেবনের প্রতিবাদ করে তারা। এতে আসামীরা ক্ষিপ্ত হয়ে, শয়নকে ছুরিকাঘাত এবং মারপিট করে। এ ঘটনায় ভাইকে বাঁচাতে বড় ভাই নয়ন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে সংবাদ পেয়ে শয়ন এবং নয়নের মা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় শয়নের মৃত্যু হয়। ময়না তদন্তের পর শয়নের লাশ তার বাড়ির পাশে দাফন করা হয়। এ ঘটনায় শয়নের মা বাদী হয়ে গত (২৬ মার্চ) রাতে সারিয়াকান্দী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সারিয়াকান্দী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে বাদীর এজাহার আমরা হাতে পেয়েছি। শয়ন হত্যা মামলায় অভিযুক্ত আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com