1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫ মাদারীপুরে বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার জীবননগরে ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে কুপিয়ে হত্যা প্রবাসী রাজনে বিরুদ্ধে মামলা খুলনা বিএনএসবি হাসপাতাল ( চক্ষু হাসপাতাল) ট্রাস্টি বোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন গৌরনদীতে ‘দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’ আত্মপ্রকাশ: দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছানোর প্রত্যয় নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সোনালী ব্যাংক জিয়ানগর শাখা ম্যানেজার মশিউর রহমান গাজীর কৃতিত্ব অর্জন, সম্মাননা ক্রেস্ট প্রদান টেকনাফে বিশেষ অভিযানে ২২ আসামী গ্রেফতার জামালপুরে জামিন নিতে এসে পৌর আওয়ামী লীগের সভাপতিসহ আ’লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চরফ্যাশনে পথচারীর প্রাণ কেড়ে নিয়ে জরিমানা দিলেন আড়াই লাখ

আসাদুজ্জামান বাবলু
  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩০ বার পড়া হয়েছে
ভোলার চরফ্যাশনে অটোরিকশা চাপা দিয়ে প্রাণ কেড়ে নিল মো. আমির (৩০) নামে এক পথচারীর। এঘটনায় আড়াই লাখ টাকা জরিমানা দিয়ে রক্ষা পেলেন চালক।
রোববার (১০ ডিসেম্বর) বিকালে উপজেলার দক্ষিণ আইচা থানার করিম পাড়া বাজারের উত্তর পাশে মেইন সড়কের ওপরে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার চরমানিকা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের করিম পাড়া বাজারের পাশে মো. হাফিজউল্লাহর ছেলে।
সোমবার(১১ ডিসেম্বর) সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন ঘতক চালকের। এ টাকা নিহতের পরিবারকে দিয়ে রক্ষা পেলেন চালক মো. মাকসুদ বদ্দি (৩৫)। তিনি একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোস্তফা বদ্দির ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকালে ঘাতক অটো চালক মাকসুদ বদ্দি চরফ্যাশন থেকে দক্ষিণ আইচায় দ্রুত গতিতে অটোরিকশা নিয়ে ফেরার পথে করিম পাড়া বাজারের উত্তর পাশে মেইন সড়কের ওপরে পথচারী আমির নামে এক যুবককে গাড়ি চাপা দিয়ে পৃষ্ঠে দিয়ে পালিয়ে যান। এরপর স্থানীয়রা আহত পথচারীকে উদ্ধার করে স্থানীয় চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে তার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন। হাসপাতালে নিলে কর্তব্যরত তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলার চরমানিকা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গিয়াসউদ্দিন বলেন, দুই পরিবারের সম্মতিক্রমে আমি চালক মাকসুদ বদ্দিকে নিহতের পরিবারকে আড়াই লাখ টাকা দেওয়ার জন্য বলে দিয়েছি।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ বলেন, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com