1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

ফাহিম মাহাদী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

বগুড়ায় গরু চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মুকুল আকন্দ (৪৫)। তিনি শিবগঞ্জ উপজেলার দেবচন্ডীর সাইফুল ইসলামের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন। তিনি বলেন, ‘আসামি মুকুল আকন্দ গরু চোর চক্রের একজন সক্রিয় সদস্য। এছাড়াও তার বিরুদ্ধে এর আগেও ৬ টি চুরিসহ মাদক মামলা রয়েছে।’এর আগে গত সোমবার (১৫ জানুয়ারি) গ্রেপ্তার মুকুল আকন্দের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় একটি গরু ও একটি ছাগল চুরির অভিযোগে মামলা করেন বড়কান্দি এলাকার বজলুর রশিদ নামে এক ব্যক্তি।
র‍্যাব কর্মকর্তা মীর মনির হোসেন বলেন, সারিয়াকান্দি এলাকার বাসিন্দা বজলুর রশিদের গরু ও ছাগী চুরি হওয়ার অভিযোগ পেয়ে আসামিকে ধরতে অভিযানে নামে র‍্যাব। গোপন সংবাদের ভিত্ততে জেলার শিবগঞ্জের মহাস্থান বাজার এলাকা থেকে আসামি মুকুল আকন্দকে গ্রেপ্তার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির বরাত দিয়ে র‍্যাবের এই কর্মকর্তা জানান, আসামি মুকুল আকন্দ তার দুই সহযোগিকে নিয়ে এই চুরি সংঘটিত করে। তবে চুরি করা গরু পানিতে পড়ে যায় এবং ছাগী শব্দ করায় তাকে মেরে ফেলা হয়েছে বলে জানায় গ্রেপ্তার ওই আসামি।
মীর মনির হোসেন বলেন, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com