1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ

মোঃ ফয়সাল আহম্মদ 
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৬৩ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঠালিয়ায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশিষ্ট শিল্পপতি মো. আরিফ হোসেন এর সহযোগিতায় অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ করেছে কাঠালিয়া প্রেসক্লাব।
বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন।
কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মো. আরিফ হোসেন এবং  রুপালী ব্যাংক কাঠালিয়া শাখার শাখা ব্যবস্থাপক মো. নাঈম আহম্মেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে এসে এ ধরনের মানবিক কার্যক্রমে অংশ নেওয়া উচিত। এতে সমাজে সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পায়। তিনি কাঠালিয়া প্রেসক্লাবের এমন উদ্যোগকে প্রশংসনীয় আখ্যা দেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি মো. আরিফ হোসেন বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।
অনুষ্ঠানে প্রায় ২০০ অসহায় পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপকারভোগীরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় স্থানীয় সুধীজন, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com