1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৭ আসামি গ্রেফতার মাদারীপুর শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় মাদারীপুরে বেকারিকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার এখন ‘মৃত্যুফাঁদ’: ঝুঁকিতে চিকিৎসক-নার্স, রাজস্ব হারাচ্ছে সরকার। মানিকগেঞ্জ নব নিযুক্ত জেলা পরিষদের প্রশাসকের সাথে হরিরামপুর প্রেসক্লাবের মত বিনিময়

টাঙ্গাইলে বর্ধিত সভা শেষে উপজেলা আ.লীগের সভাপতি শওকত সিকদারের উপর ছাত্রলীগের হামলা

পলাশ আহাম্মেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৪ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত সিকদারের গাড়িতে হামলা ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাসাইল-সখীপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল প্রেসক্লাবে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষ করে বের হওয়ার পরপরই এ ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে জেলা আওয়ামী লীগ বর্ধিত সভার আয়োজন করে। এতে বিভিন্ন আসনের আওয়ামী লীগ দলীয় মনোনয়নপ্রাপ্তরা, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকরা অংশ নেন। সভা চলাকালে সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত সিকদারের বক্তৃতাকালে দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বাসাইল-সখীপুর আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম তাকে ধমক দিয়ে বসতে বলেন। এসময় দুই জনের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। সভা শেষে বের হয়ে শওকত সিকদার তার জীপ গাড়িতে উঠার সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তার দিকে এগিয়ে যান। এসময় শওকত সিকদার গাড়িতে উঠে দরজা বন্ধ করে দেন। পরে তারা গাড়িতে এলোপাতাড়ি লাথি ও হাত দিয়ে আঘাত করেন এবং শওকত সিকদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় শওকত সিকতার গাড়িটি নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। বর্ধিত সভায় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকও উপস্থিত ছিলেন।
সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত সিকদার বলেন, ‘জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের অনুসারী ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও তার বাহিনী আমার উপর হামলা চালায়। আমার গাড়িতেও আঘাত করা হয়েছে। হামলার বিষয়টি দলের নেতাদের জানানো হয়েছে।’
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা। এ ঘটনায় আমি বা আমরা কোনো লোকজন জড়িত নয়।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জানান, শওকত সিকদারের গাড়িতে হামলা হয়নি। তবে বিচ্ছিন্নভাবে কে বা কারা গাড়িতে দুই চারটা থাপ্পর দিয়েছে বলে শুনেছেন। বিষয়টি নিয়ে তিনি অনুসন্ধান করবেন বলে জানান।
এদিকে, শওকত সিকদারের উপর হামলার ঘটনায় সখীপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। তাৎক্ষণিকভাবে সখীপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা করেন। সভায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনকে সখীপুরে অবাঞ্ছিত ষোষণা করা হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিকুর রহমান বুলবুল, অধ্যক্ষ সাইদ আজাদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য। এবার তিনি দলীয় মনোনয়ন পাননি। এ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়। শওকত সিকদার ও মনোনয়নপ্রাপ্ত অনুপম শাহজাহান জয়ের সঙ্গে ভালো সখ্যতা রয়েছে। শওকত সিকদার আওয়ামী লীগ মনোনিত প্রার্থী অনুপম শাহজাহান জয়ের পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন। তবে শওকত সিকদারও এ আসন থেকে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com