ঢাবি শিক্ষকের ব্যক্তিগত তথ্য দিয়ে পোস্ট, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

অনুমতি ছাড়া ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া ও হুমকির মুখে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) ।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় তিনি এই জিডি করেন।

জিডি সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া একটি ফেসবুক পেজ থেকে তার ব্যক্তিগত ফোন নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা পোস্ট করা হয়। এরপর থেকেই বিভিন্ন অচেনা নম্বর থেকে কল করে তাকে বাজে কথা বলা ও হুমকি দেওয়া হচ্ছে। বাসা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসায় তিনি নিজের বাসভবনে অবস্থান করাকে অনিরাপদ মনে করছেন। সার্বিক নিরাপত্তা ও বিষয়টির আইনি প্রতিকার চেয়ে তিনি শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডিটি দায়ের করেন।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টির সঙ্গে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

মেয়র মামদানির হুমকি: নিউইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ, সংক্ষিপ্ত হচ্ছে যুক্তরাষ্ট্র সফর

আসন্ন যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বিমানটি নিউইয়র্কের

Scroll to Top