1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

তালতলীতে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর

কাওসার হামিদ
  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২১৬ বার পড়া হয়েছে
বরগুনার তালতলীতে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মো.মঈনউদ্দিন (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার(০৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মলিপাড়া এলাকায় তালতলী-ফকিরহাট সড়কে এই ঘটনা ঘটেছে। নিহত মঈনউদ্দিন নিশানবাড়িয়া ইউনিয়নের খোট্টারচর এলাকার বেল্লার হোসের জীবনের ছেলে।
জানা গেছে,তালতলী বাজার থেকে মালিপাড়া এলাকায় মঈনউদ্দিন তার মায়ের সাথে হেটে যাচ্ছিলেন। এসময় মঈনউদ্দিনকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চাপা দিয়ে ঘাতক চালক পালিয়ে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল মেডিকেলে পাঠায়। বরিশাল নেওয়ার পথেই শিশু মঈনউদ্দিন মারা যায়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com