নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায় মঙ্গলবার দুপুরে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে পৌরশহরের উকিলপাড়া মোড় থেকে আমলাপাড়া হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় পর্যন্ত রাস্তা এবং উপজেলা মোড় থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় পর্যন্ত ড্র্রেন নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এই উন্নয়ন কাজগুলোর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান ও পৌর মেয়র আলহাজ্ব মাওঃ আব্দুস সালাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক সভাপতি সাংবাদিক এস.এম. রফিকুল ইসলাম রফিক, সাবেক ব্যাংক কর্মকতা ধীরেশ পত্রনবীশ,পৌর প্যানেল মেয়র নুরুল আকরাম খান, পৌর প্রশাসক তৌহিদুল ইসলাম, পৌর প্রকৌশলী উত্তম চন্দ্র দাস, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর এস.এম. কামরুল হাসান জনি, কাউন্সিলর মোঃ আল আমিন, কাউন্সিলর মোঃ সাচ্চু মিয়া, আওয়ামীলীগ এর নারীনেত্রী বানী তালুকদার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।