1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

নন্দীগ্রামে বিএনপির এমপির স্বাক্ষর জাল, আ’লীগ নেতা কারাগারে

মো রাকিব বাবু
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে
বগুড়ার নন্দীগ্রামে বিএনপির সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের স্বাক্ষর ও সীল জালিয়াতি মামলায় আওয়ামী লীগ নেতা তারেক হোসেনকে (৩৮) কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। তারেক নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইসলামপুর ভূস্কুর এলাকার আবুল হোসেনের ছেলে।
গতকাল সোমবার বগুড়ার নন্দীগ্রাম থানা আমলী আদালতে মামলার শুনানিকালে কাগজপত্র ও সিআইডির প্রতিবেদন পর্যালোচনা করে ওই আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক মোছা: সঞ্চিতা ইসলাম।
বাদীপক্ষের সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট ওমর ফারুক-১ জানান, মামলাটি বিচারের জন্য জেলা দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে। ২০২২ সালে বিএনপির সাবেক এমপি মোশারফ হোসেনের পিএস ও বর্তমান উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে তারেক হোসেনকে আসামী করে আদালতে মামলা (১৬৫সি/২২নন্দী:) দায়ের করেন। আইনজীবি জানান, সোমবার আসামী পক্ষের দুইজন আইনজীবির উপস্থিততিতে দুই ঘন্টা শুনানি হয়। বিচারক কাগজপত্র ও সিআইডির প্রতিবেদন পর্যালোচনা করে আসামী তারেক হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
মামলার বিবরণে বলা হয়, সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন নিউইয়র্ক থাকাকালে তার স্বাক্ষর ও সীল ফটোশপে স্ক্যান করে জালিয়াতি করেন আওয়ামী লীগ নেতা তারেক। প্রতারণা করে নন্দীগ্রাম উপজেলার ইসলামপুর ভূস্কুর সিদ্দিকীয়া সিনিয়র আলীম মাদ্রাসার সভাপতি নিয়োগের ভুয়া সুপারিশের প্রত্যয়ন তৈরী করে। মাদ্রাসার সভাপতি সেজে মিটিং করাসহ নিয়োগপত্রে স্বাক্ষর ও সীল জাল করে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com