1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে তীব্র জ্বালানি সংকট: পেট্রোল–অকটেন বিক্রি বন্ধ, চরম ভোগান্তিতে বাইকাররা পাসপোর্ট অফিস দালালমুক্ত করতে চাঁদপুরে অভিবাসন সমন্বয় কমিটির সভা ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেপ্তার নওগাঁ-২,আসনের সাংসদ এনামুল হক অসুস্থ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি মহান স্বাধীনতা ও বিজয় দিবসের প্রস্তুতি সভা লালমোহনে ভ্রাম্যমান আদালতের অভিযান ১০ হাজার টাকা জরিমানা লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বাগাতিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন টানা ১৭ দিনের ছুটি পাচ্ছে পবিপ্রবির শিক্ষার্থীরা

নবাবগঞ্জে মাসব্যাপী বানিজ্য মেলার উদ্বোধন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৭ বার পড়া হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।

এসময় তিনি বলেন, সংবিধান মেনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দলমত নির্বিশেষে নৌকার মার্কার জন্য মাঠে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। দেশের উন্নয়নের ধারাকে চলমান রাখতে হলে শেখ হাসিনার কোন বিকল্প নাই।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, মতিউর রহমান, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, ঢাকা জেলা আওয়ামী লীগের উপসহ দপ্তর সম্পাদক শেখ নাহিদুল আলম নাদিম, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শেখ সুজন বাবু, দোহার নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দিপ্ত দেওয়ান প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com