1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

গাজীপুরে তীব্র জ্বালানি সংকট: পেট্রোল–অকটেন বিক্রি বন্ধ, চরম ভোগান্তিতে বাইকাররা

আখতারুজ্জামান সোহাগ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে
গাজীপুরে হঠাৎ করে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। জেলার বিভিন্ন এলাকায় বেশিরভাগ ফিলিং স্টেশন পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ করে দিয়েছে। ফলে মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
সরেজমিন ঘুরে দেখা যায়, রিয়াজ ফিলিং স্টেশন, মাহবুব ফিলিং স্টেশন, হাজী ফিলিং স্টেশন, ইউনিয়ন ফিলিং স্টেশন, চৌধুরী ফিলিং স্টেশন, কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে হোসেইন অ্যান্ড সন্স ফিলিং স্টেশন, মুকুল ফিলিং স্টেশন,কালিগন্জে তাইবা ফিলিং স্টেশন  এবং সালনা হংকং ফিলিং স্টেশনসহ জেলার অধিকাংশ পাম্পে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রয়েছে।
কিছু কিছু ফিলিং স্টেশনে সীমিত পরিমাণে ডিজেল বিক্রি করা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন মোটরসাইকেল চালকরা। অনেক বাইকারের বাইকের তেল শেষ হয়ে যাওয়ার পরও দীর্ঘ সময় ধরে বিভিন্ন পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না।
জয়দেবপুর দক্ষিণ ছায়াবীথি এলাকার বাইকার ও বাসিন্দা শাহরিয়ার মনিম বলেন,
“বাইকের তেল শেষ হয়ে গেছে। কয়েকটি পাম্প ঘুরেও কোথাও পেট্রোল পাইনি। এতে স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে।”
গাজীপুর বাইপাস এলাকার বাসিন্দা ও বাইকার আব্দুস সালাম জানান,
“হঠাৎ করে পেট্রোল-অকটেন না থাকায় কাজে যাওয়া–আসা কঠিন হয়ে পড়েছে। দ্রুত এই সংকট সমাধান করা প্রয়োজন।”
শফিপুর–মৌচাক এলাকার বাসিন্দা ও বাইকার ইমন হাওলাদার, মাওনা–রাজেন্দ্রপুর এলাকার বাইকার শুভ, পুবাইলের আলম, কাপাসিয়ার আরিফ, টংগীর কলেজ গেট এলাকার ফয়সাল এবং কালিয়াকৈরের পার্থসহ অনেকেই একই ধরনের অভিযোগ করেছেন।
তাদের অভিযোগ, বাইকের তেল শেষ হয়ে যাওয়ায় অনেকের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। 
 এ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে দেখা দেওয়া এই কৃত্রিম সংকট দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন তারা।
এদিকে জ্বালানি সংকট নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে। দ্রুত পেট্রোল ও
 অকটেন সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com