1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

নরসিংদীর ঘোড়াশালে ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৬৫ বার পড়া হয়েছে
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে জুলহাস মিয়া(৭০)নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১০ ই নভেম্বর) দুপুর দেড়টায় উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার টেকপাড়া গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুলহাস মিয়া টেকপাড়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়,ঘোড়াশাল পৌর এলাকার টেকপাড়া গ্রামের জুলহাস মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনভাবে জীবন-যাপন করে আসছেন।
শনিবার দিবাগত রাতে কোন এক সময় বাসা থেকে বের হয়ে আসেন তিনি।পরে বাড়ীর সামনের একটি ডোবায় পানিতে পরে তার মৃত্যু হয়।রবিবার দুপুরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।ঘোড়াশাল পৌর কাউন্সিলর নুরুল ইসলাম জানান, নিহত জুলহাস মিয়াকে বাড়ীর সামনের রাস্তায় মাঝে মাঝে ভারসাম্যহীনভাবে বসে থাকতে দেখা যেতো।
বয়স্ক ও মানসিক ভারসাম্যহীন হিসেবে তাকে কেউ কেউ আর্থিক সহযোগীতাও করতেন।রবিবার জানতে পারলাম তিনি মারা গেছেন।ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ(পরিদর্শক)তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত জুলহাস মিয়ার পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com