1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৭ আসামি গ্রেফতার মাদারীপুর শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় মাদারীপুরে বেকারিকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা

নীলফামারীতে ধর্ম অবমাননা ঘটনায় এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করছে এলাকাবাসী

Abrar Alvi
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৫৪৮ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তিমূলক স্ট্যাটাস দেয়ার অভিযোগে শ্রী বিজয় দাস (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শুক্রবার (২ মে) দুপুরে  নীলফামারী জেলার,ডোমার উপজেলার ধরনীগঞ্জ বাজারে আটক করা হয়। এরপর দুলাল মেম্বারের চাতাল ঘরে কয়েক ঘন্টা আটক রাখার পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজয় দাস নীলফামারীর ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের হরিহারা গ্রামের শ্রী সুরেশ দাসের ছেলে। স্থানীয়রা জানান, বিজয় দাসসহ একটি গ্রুপ নিয়মিত উগ্রবাদী সংগঠন ইসকনের সঙ্গে যোগাযোগ রাখে। তাদের অভিযোগ, “দেখলে তোমায় মায়া লাগে” নামের একটি ফেসবুক আইডি থেকে নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে পোস্ট দেওয়া হয়, যা এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করে।
এলাকাবাসীর ভাষ্যমতে, “আমরা এলাকায় হিন্দু-মুসলিম মিলেমিশেই বসবাস করি। কিন্তু ওই যুবক ইচ্ছাকৃতভাবে এলাকার সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”
স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন বলেন, বিজয় দাস এর আগেও বেশ কয়েকবার আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে কুরুচিপূণ মন্তব্য করেছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
অভিযুক্ত বিজয় দাস বলেন, গতকাল আমি আমার মোবাইল ফোন বিক্রি করে দিয়েছি, বর্তমানে আমার কাছে কোনো মোবাইল নেই। ফেসবুক আইডির পাসওয়ার্ড আরও ৩-৪ জন জানে, তাদের কেউ এমন পোস্ট দিয়ে থাকতে পারে।তবে তিনি ইসকনের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা ৭ টার সময় ডোমার বাজারের প্রধান সড়ক অবরোধ করে প্রায় ১ঘন্টা সড়ক অবরোধ করে এলাকাবাসী। এ সময় ওই হিন্দু যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এলাকাবাসী বিজয় দাস নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে স্থানীয়দের পক্ষ থেকে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়, যেখানে ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। আটককৃত বিজয় দাসকে আগামীকাল আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com