1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

নেত্রকোণা কেন্দুয়ায় শিশু নিখোঁজের ২৪ ঘন্টায় উদ্ধার

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে
নেত্রকোনা জেলা  কেন্দুয়া উপজেলায় শিশু মাইশা (৫)নিখোঁজের ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ ও প্রতিপক্ষকে ফাঁসানোর পরিকল্পনাও পাশ হয়ে গেছে । শিশু নিখোঁজের ঘটনা সাজিয়ে ছিল মাইশা আক্তারের মা মাহিয়া আক্তার। পুলিশ দক্ষতার সাথে সকল তথ্য উদঘাটন করতে সক্ষম হয়েছে।
ঘটনার বিবরনে জানা যায়, কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের দুল্লী গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের স্ত্রী মাহিয়া আক্তার (২৫) গত ১১ জানুয়ারি রাত অনুমান ৮ ঘটিকার সময় রাতের খাবার খেয়ে তাদের মেয়ে মাইশা আক্তার (৫) কে নিয়ে ঘুমিয়ে পড়ে। ১২ জানুয়ারি ভোর অনুমান ৫ ঘটিকার সময় তার স্ত্রী ঘুম থেকে জেগে দেখে তার পাশে তাদের মেয়ে মাইশা নেই। অনেক খোঁজাখুজি করে না পেয়ে তাৎক্ষণিকভাবে তার স্বামী জাহাঙ্গীরকে ফোন করে জানায় সে সংবাদ পেয়ে দ্রæত বাড়ীতে চলে আসে এবং সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে কোথাও না পেয়ে গত ১৩ জানুয়ারি থানায় এসে শিশু নিখোঁজের সাধারণ ডায়রী করেন।
থানার ডায়রী নং-৫৭০ এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম জানান,তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও স্থানীয়ভাবে এলাকার লোকজনদের সাথে কথা বলে প্রাথমিক তদন্তের মাধ্যমে জানতে পারেন যে,ভিকটিম মাইশা আক্তার (৫)কে তার পিতা-মাতা কুমিল্লা জেলাধীন দাউদকান্দি থানার বাহের চর গ্রামে ভিকটিমের খালা মাসুদা বেগমের নিকট রেখে আসে। ভিকটিম মাইশা আক্তার এর পিতা মাতাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন ৮ শতাংশ জমির বিরোধের প্রেক্ষিতে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য তারা পরিকল্পিতভাবে নিখোঁজের ঘটনা সাজিয়ে ছিল । কেন্দুয়া থানা পুলিশ ভিকটিমের মা মাহিয়া আক্তার সহ কুমিল্লা জেলার দাউদকান্দি থানা পুলিশের সহযোগীতায় ভিকটিম মাইশা আক্তার(৫)কে কুমিল্লা জেলাধীন দাউদকান্দি থানার বাহের চর গ্রামের ভিকটিমের খালা মোসাঃ মাসুদা বেগম এর বাড়ী হতে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করে রাতে কেন্দুয়া থানায় নিয়ে আসা হয়। সাধারণ ডায়রীর তদন্তকারী কর্মকর্তা এস আই তানভীর জানান,তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ মাইশা আক্তারকে উদ্ধার করে পিতা মাতার জিম্মায় তাদের কাছে দেওয়া হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com