1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীতে ২৮ অক্টোবর, ঐতিহাসিক পল্টন ট্রাজেডি স্মরণে স্মৃতিচারণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

জাবের বিন আবদুল্লাহ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে
২০০৬ সালে ২৮ অক্টোবর চারদলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের দিনে জামায়াতে ইসলামীর ডাকে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেইটে আয়োজিত সমাবেশ বানচালের লক্ষ্যে আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত নেতৃবৃন্দকে পৈশাচিকভাবে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।আজ সোমবার বিকেল ৪.৩০মিনিটে জেলার শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জেলা জামায়াতের আমীর জনাব ইসহাক খন্দকার। শহর জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইউছুপ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সাইয়েদ আহাম্মদ ও মাওলানা নিজাম উদ্দিন ফারুক। ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শহর সভাপতি ছাত্রনেতা আবু সাঈদ সুমন।নেতৃবৃন্দ তাদের বক্তব্যে এই ধরণের পৈশাচিক হামলা এবং হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।অনতিবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক বিচারের আওতায় আনার জোর দাবি জানান। তার পাশাপাশি মানুষের ভোটাধিকার হরণ করে অন্যায় ভাবে ক্ষমতা দখল, জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারীক হত্যাকাণ্ডসহ ১৬ বছরের সকল খুন, গুম, হামলা মামলা দিয়ে মানবাধিকার লঙ্ঘন করে সর্বশেষ জুলাই-আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সহস্রাধিক মানুষ হত্যার সাথে জড়িত ফ্যাসিস্ট আওয়ামী হায়েনাদের গ্রেফতার করে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদেরকে অনতীবিলম্বে নিষিদ্ধ করতে হবে।উক্ত অনুষ্ঠানে শহর জামায়াতের সেক্রেটারি জনাব মোহাম্মদ মায়াজের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব ইসমাইল হোসেন মানিক, জেলা ও শহর জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com