1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যৌথবাহিনীর মহড়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে সেনাবাহিনীর অঙ্গীকার, ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটের আহ্বান সোনামসজিদ স্থলবন্দর ভোটের জন্য তিন দিন বন্ধ কুড়িগ্রাম-২ আসনে ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্রের তালিকা দিয়ে প্রশাসনের কাছে ব্যবস্থা চাইলেন ধানের শীষ প্রার্থী ফরিদপুরের ভাঙ্গায় নড়াইল এক্সপ্রেস উল্টে নিহত ২, আহত অন্তত ২০! রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সাংবাদিক সোহেল চৌধুরীর পিতা আসাদুজ্জামান খান চৌধুরী আর নেই নন্দীগ্রামে নারীর মরদেহ উদ্ধার চারঘাট উপজেলার রামচন্দ্রপুর এলাকায় বিএনপি কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা গণভোট প্রতীক না থাকায় নিরক্ষর ব্যক্তিগণ ভোট প্রদানে অস্বীকৃতি বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন: কেন্দ্রে যাচ্ছে ব্যালট, ৫১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত

পটুয়াখালীর কলাপাড়ায় নৌকা সমর্থকের উপর ঈগল সমর্থকদের হামলায় আহত ৬ আশংকা জনক ১ জনকে বরিশালে রেফার।

মোঃ শাকিল খান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে
মোঃ শাকিল খান কলাপাড়া উপজেলা প্রতিনিধি (পটুয়াখালী) ঃ পটুয়াখালীর কলাপাড়ায় নির্বাচিত এমপির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে যাওয়ার পথে নৌকা সমর্থকের উপর ঈগল সমর্থকরা অতর্কিত হামলায় চালিয়ে ৬ জনকে কুপিয়ে জখম করেছে। এদের মধ্যে গুরুতর আহত এক জনকে আশংকা জনক অবস্থায় বরিশাল রেফার করাহয়েছে।
সোমবার(৮ জানুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পূর্ব টিয়াখালী গ্রামের খোকন প্যাদার বাড়ির সংলগ্ন এমন ঘটনা ঘটেছে। হামলায় আহতরা হলেন,মোঃ মিজানুর রহমান(৫০) শিপন (৪০) ইদ্রিস প্যাদা (৬৫) শাহাজাদা (২৩) মিজানুর হাং(৪৮)সোহেল(৪২) বশির চৌকিদার (৫৫) বছর। এরা সকলেই পূর্ব টিয়াখালী গ্রামের বাসিন্দা। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় বশির চৌকিদার কে বরিশালে রেফার করা হয়েছে। বাকিরা কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,টিয়াখালী হাটখোলা বাজার থেকে এমপির সঙ্গে দেখা করতে উপজেলা আওয়ামীলীগ অফিসের উদ্দেশ্যে রওয়ানা দেয় নৌকার সমর্থকরা। এসময়
টিয়াখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পূর্ব টিয়াখালী গ্রামের খোকন প্যাদার বাড়ির সংলগ্ন এলাকায় পৌছালে টিয়াখালীর ঈগল প্রতীকের সমর্থকরা তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এবিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলি আহমেদ জানান,পূর্ব শত্রুতার জের ধরে ঈগল সমর্থকরা নৌকা সমর্থকের উপর হামলা চালিয়েছে। ঘটনার পরপরই ওই স্থানে পুলিশ মোতায়েন করাহয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও পর্যন্ত কোন অভিযোগ পাইনি তবে হামলাকারীদের গ্রেফতারে অভিযান শুরুকরা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com