1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান নলডাঙ্গায় মেয়র প্রার্থী জিয়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ আনোয়ারুল ইসলাম 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে
রমজান শুধু একটি মাস নয়, এটি আত্মশুদ্ধির একটি মহান সফর। এই মাস আসে বছরে একবার, কিন্তু রেখে যায় গভীর শিক্ষার ছাপ। মুসলিম জীবনে রমজান মানে কেবল রোজা রাখা নয়, এটি ধৈর্য, সংযম, দোয়া, কুরআন তিলাওয়াত ও আত্মার পরিশুদ্ধির এক পবিত্র আমল। এই সময়টাতেই মানুষ যেমন নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করে, তেমনি অন্যকেও উৎসাহিত করতে চায় ভালো পথে চলতে।
এরই ধারাবাহিকতায় খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মৃত্যু ব্যক্তিতের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ রমজান) পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয় (হোটেল আল মদিনা মার্কেট) চত্বরে দুপুরে পর থেকে আসর পর্যন্ত কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দোয়া ও ইফতার পূর্ববর্তী সময়ে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ।
আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা বলেন, রমজান মাস ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ সময়, যা সারা বিশ্বের মুসলমানদের জন্য আধ্যাত্মিক শুদ্ধি এবং আত্মনিয়ন্ত্রণের প্রতীক। রমজান মাস মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের এক অনন্য সুবর্ণ সুযোগ। সারাদিনের সিয়াম সাধনা ও ধৈর্যের পর সূর্যাস্তের সাথে সাথে ইফতারের যে মুহূর্তটি আসে, তা রোজাদারের জন্য এক অদম্য প্রশান্তি ও আনন্দের বার্তা বয়ে আনে। এটি শুধু ক্ষুধা নিবারণের একটি প্রক্রিয়া নয়, বরং এটি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, দোয়া কবুলের আশা এবং তাঁর অপার রহমত লাভের একটি মাধ্যম। সর্বপরি গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বানও জানান বক্তারা।
আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে, কৃষি ব্যাংক কর্মকর্তা হাদিউজ্জামান, এস আই আতিকুল ইসলাম, তুষার কান্তি মন্ডল, বিএনপি নেতা সরদার ফারুক আহমেদ, এ্যাড. ইকরামুল হক, স্বেচ্ছাসেবক দলের যোগেশ্বর কার্তিক সানা, রিপোর্টার্স ইউনিটির অন্যান্য সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল কাদির।
আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান সঞ্চালনা করেন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আসাদুল ইসলাম আসাদ ও সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ফসিয়ার রহমান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com