1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ! কোস্ট গার্ডের অভিযানে বনদস্যুদের জিম্মি দশা থেকে ৬ জেলে উদ্ধার ​কলারোয়ার চেড়াঘাটে হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি ছাত্রদের জুতা ও ঝাড়ু দিয়ে পিটালো সভাপতি!

প্রতিপক্ষের মারপিটে আহত ব্যক্তির মৃত্যু

ফাহিম মাহাদী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

বগুড়ার শিবগঞ্জে প্রতিপক্ষের মারপিটে আনারুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৬ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গত সোমবার জমিজমা সংক্রান্ত জেরে দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন আনারুল ইসলাম। এঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ।নিহত আনারুল ইসলাম উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের মৃত তুফানু প্রামানিকের ছেলে।

স্থানীয়রা জানান, হুদাবালা গ্রামের আবু বক্বর সিদ্দিকের সাথে তাঁর চাচাতো ভাই আনারুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলছিলো। সোমবার এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত হন আনারুল ইসলাম। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়ার রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৬ টায় তাঁর মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (এস আই) আইনুল হক বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এঘটনায় রুমা ও রহিমা নামের দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com