1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান নলডাঙ্গায় মেয়র প্রার্থী জিয়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান

ফরিদপুরের সালথায় ইজিবাইকে অবৈধভাবে পেট্রল পরিবহন: যুবকের ১০ হাজার টাকা জরিমানা

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথায় ইজিবাইকে করে অবৈধভাবে ড্রামভর্তি পেট্রল সংগ্রহের দায়ে জুবায়ের হোসেন (২২) নামে এক যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 বুধবার (৮ এপ্রিল)  উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডিত জুবায়ের উপজেলার কাঠিয়ার গট্টি গ্রামের আলেপ শেখের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে সালথা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন মো. দবির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বাবলুর রহমান খান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সালথা থানা।
অভিযানকালে একটি ইজিবাইক থেকে ১৯৩ লিটার পেট্রল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জুবায়ের উপজেলার বিভিন্ন বাজার থেকে অবৈধভাবে এই জ্বালানি তেল সংগ্রহ করেছিলেন।
নিরাপত্তা ঝুঁকি তৈরি ও অবৈধভাবে জ্বালানি সংগ্রহের দায়ে ভ্রাম্যমাণ আদালত জুবায়েরকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জব্দ করা পেট্রল স্থানীয় ‘মেসার্স মনোয়ারা পেট্রোল পাম্পে’ বিক্রি করে দেওয়া হয় এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো দবির  উদ্দিন জানান,
“জনস্বার্থ রক্ষায় এবং যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় কোনো প্রকার অনিয়মের তথ্য থাকলে দ্রুত প্রশাসনকে অবহিত করার অনুরোধ রইল।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com