ফুলবাড়ী থানা পরিদর্শন করলেন দিনাজপুর পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম

দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম গতকাল মঙ্গলবার  ফুলবাড়ী থানা পরিদর্শন করেছেন।।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানা প্রাঙ্গণের সার্বিক পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিদর্শন করেন এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখায় সন্তোষ প্রকাশ করেন। তিনি থানা প্রাঙ্গণের পরিষ্কার-পরিচ্ছন্নতার এই ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সকে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে দক্ষতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় ফুলবাড়ী সার্কেল অফিস ও ফুলবাড়ী থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।এ সময় উপস্থিত ছিলেন নব কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল), মোঃ হারেজ উদ্দিন, সহকারী পুলিশ সুপার (বিরামপুর সার্কেল), শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, অফিসার ইনচার্জ, ফুলবাড়ী থানা, দিনাজপুরসহ থানা পুলিশের অফিসার ও ফোর্সগণ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কাজিপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা, প্রতিটি মণ্ডপে আইপি ক্যামেরা স্থাপনের নির্দেশ

সিরাজগঞ্জের কাজিপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের

কাজিপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা, প্রতিটি মণ্ডপে আইপি ক্যামেরা স্থাপনের নির্দেশ

সিরাজগঞ্জের কাজিপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের

Scroll to Top