উখিয়ায় ইয়াবাসহ যুবক আটক, উদ্ধার দেশীয় অস্ত্র

 

কক্সবাজারের উখিয়ায় ১২০ পিস ইয়াবা, দুটি দেশীয় অস্ত্র (দা) ও একটি মোবাইল ফোনসহ আব্দুল্লাহ (২৩) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আব্দুল্লাহ নলবুনিয়া গ্রামের নুরুল আমিনের ছেলে।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় নলবুনিয়া জামে মসজিদের দক্ষিণ পাশ দিয়ে মিয়ানমার থেকে দুই থেকে তিনজন ব্যক্তিকে একটি ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দলের সদস্যদের সন্দেহ হয়। পরে তাদের চ্যালেঞ্জ করা হলে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আব্দুল্লাহকে আটক করা হয়।

পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি দেশীয় অস্ত্র (দা) ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানিয়েছেন।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

মানবসম্পদ, সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিবেদন তৈরিতে অস্বচ্ছতার মুখে পাকিস্তানের প্রতিষ্ঠানগুলো

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পাকিস্তানের নতুন এক মূল্যায়ন অনুযায়ী, পাকিস্তানের শীর্ষস্থানীয় তালিকাভুক্ত

ENO

এমপির বক্তব্যের শেষে ইউএনওর হাততালি, নিজেকে দাবি করলেন বিএনপির লিডার। 

Scroll to Top