1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ইয়াসিন আহমেদ ফাহিম 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কক্ষ থেকে বৃষ্টি সরকার (২২) নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীত দিকের এমএম টাওয়ারের চতুর্থ তলার কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই কক্ষটিতে তিনি একাই ভাড়া থাকতেন।

 

বৃষ্টি সরকার সাতক্ষীরার মধুসূদন সরকারের মেয়ে। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন বৃষ্টি সরকার আত্মহত্যা করেছেন। বিষয়টি প্রেমঘটিত কারণে হতে পারে বলে ধারণা করছে তারা।বরিশাল বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের এসআই মশিউর রহমান দেশ বুলেটিন কে বলেন, রাতে সহপাঠীরা বাইরে থেকে জানালা দিয়ে বৃষ্টির কক্ষের ভেতর তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক তার একাধিক সহপাঠী দেশ বুলেটিন কে বলেন, বেশ কিছুদিন ধরে প্রেমিকের সঙ্গে মনোমালিন্য চলছিল বৃষ্টির। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত নিজ মেসে ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। মেসের অন্যান্য সদস্যরা রুমের ভেতর থেকে দরজা আটকানো দেখে কয়েকবার ডাকাডাকি করে বৃষ্টির খোঁজ করে। ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় মেসের অন্যান্য সদস্যরা। পরে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com