1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৭ আসামি গ্রেফতার মাদারীপুর শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় মাদারীপুরে বেকারিকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা

বরিশাল সিটি কর্পোরেশন এর ৮ নংওয়ার্ডের উপ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে মো: রাশিক হাওলাদার

ইয়াসিন আহমেদ ফাহিম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে
বরিশাল সিটি কর্পোরেশন (বসিক) ৮ নং ওয়ার্ডের উপ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ৬ বারের নির্বাচিত কাউন্সিলর মরহুম সেলিম হাওলাদারের ভাই শেরআলী হাওলাদারের ছেলে মো: রাশিক হাওলাদার। একটি পরিবার বা  একটা মানুষের প্রতি এলাকার ভোটারদের কতটা বিশ্বাস, ভালোবাসা ও আস্থা থাকলে তাকে ৬ বার নির্বাচিত করে তার জলন্ত উদাহরণ ছিলেন  কাউন্সিলর সেলিম  হাওলাদার।  তিনি টানা ২৫ বছর দ্বায়িত্ব পালন করার পর গত বছর ১২ জুন ৬ ষষ্ঠ বার নির্বাচিত হয়েছিলেন।
কিন্তু দ্বায়িত্ব গ্রহণ করার আগেই তিনি ইন্তেকাল করেন। এবার তার শূন্য পদে উপ নির্বাচনে কাউন্সিলর হিসেবে প্রার্থী হয়েছেন তারই আপন ভাতিজা মো: রাশিক হাওলাদার। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোঃশহিদুল ইসলাম  বলেন,, সৎ, শিক্ষিত ও তরুণ সামাজ সেবক রাশিক হাওলাদার  একজন ভালো মানুষ। বরিশাল সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের উপ নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আমরা আশা করছি।
এলাকার মানুষ সেলিম হাওলাদারের ছায়া হিসেবে তার ভাতিজা মো: রাশিক হাওলাদার  কে নির্বাচন করতে উৎসাহিত করেছে বলে জানিয়েছেন রাশিক হাওলাদারের পরিবার। এ বিষয় ৮ নং ওয়ার্ডের মো: সোহেল  নামের এক বাসিন্দা বলেন,,যে পরিবারের একজন মানুষ ৬ বার নির্বাচিত হয় তাদের সম্পর্কে নতুন করে আর কিছু বলার অপেক্ষা রাখে না। রাশিক একজন ভালো মানুষ আমরা আশা করি উপ নির্বাচনে সেলিম হাওলাদারের জনপ্রিয়তা ধরে রেখে তিনি জয়লাভ করবে এবং চাচার মতো মানুষের সেবা করবে।
এ বিষয়ে মোঃ রাশিক হাওলাদার বলেন,আমি নির্বাচনে প্রার্থী হয়েছি আমার এলাকার মানুষের ভালোবাসার কারণে। তারা চায় আমার চাচা যেভাবে তাদের সেবা করেছে আমিও যেন সেই ধারা অব্যাহত রাখি। সবাইকে একটি কথা বলে আশস্ত করতে চাই, আমি কিন্তু সেলিম হাওলাদারের রক্ত সুতরাং আমাদের পরিবার মানুষের সেবা করতেই পছন্দ করে। আমিও সেই ধারা অব্যাহত রেখে কাজ করবো ইনশাআল্লাহ।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com