1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধবাজদের জন্য পরাজয় ও দুর্ভোগ হয়ে দাঁড়াবে হরমুজ: লারিজানি দুর্যোগ মোকাবিলায় তারুণ্যের দীপ্ত শপথ: কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ভাঙ্গুড়ায় তাঁতী দলের কমিটি অনুমোদন ​কলারোয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে ইউপি সদস্যকে অর্থদণ্ড ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন

বাউফলে স্বেচ্ছাসেবক লীগ নেতার অর্থদণ্ড

নুরুদ্দিন আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৫ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফল  উপজেলায় কালিশুরি লঞ্চঘাট সংলগ্ন  বাজারে অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক লীগ নেতা বজলুর রশিদ কে  ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
(২৭জানুয়ারি) শনিবার  রাতে এ জরিমানা আদায় করেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী।
স্থানীয় সূত্রে জানা যায়,কালীশুরি লঞ্চ ঘাটের পাশে দীর্ঘদিন ধরে ভাঙারি ব্যবসা করে আসছেন কালিশুরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ বজলুর রশিদ, ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে কম মূল্যে  তিনি চোরাই মাল সংগ্রহ করে আসছেন এবং  বরিশাল -ঢাকা চোরাই মাল বিক্রি করে লাভবান হচ্ছেন এবং তার অধীনে একাধিক চোর চক্র কাজ করে বলে অভিযোগ রয়েছে , চোরাইকৃত  সরকারি মাল ট্রাকে করে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮ ঘটিকায়  বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী কালিশুরি লঞ্চঘাট বাজারে উপস্থিত হয়ে বজলুর রশিদের ভাঙারি দোকানের সামনে মালবাহী ট্রাকে অভিযান চালিয়ে চোরাইকৃত সরকারি কয়েকটি টিউবয়েল জব্দ করেন এবং তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট বসিয়ে বজলুর রহমানকে নগদ ৫০০০০ টাকা জরিমানা করেন। স্বেচ্ছাসেবক লীগ নেতা ব্যবসায়ী বজলুর রহমান কালিশুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেসার উদ্দিন শিকদার জামালের অনুসারী।
বাউফল  উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও) মো. বশির গাজী  বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ভাঙারি ব্যবসায়ী বজলুর রহমানকে  সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তিনি সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com