1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন

জয়ন্ত কুমার বর্মন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আরমান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ ইসারুল হক।

নতুন কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্য সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ আরমান বলেন, আল্লাহর অশেষ কৃপায় ২০২৬ সেশনের দায়িত্ব তাদের ওপর অর্পিত হয়েছে। তিনি জানান, সংগঠনের মূল লক্ষ্য হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করা এবং ক্যাম্পাসে একটি সুস্থ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, মেধাবী শিক্ষার্থীরা যেন নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসে।
অপরদিকে নবনির্বাচিত সেক্রেটারি মোঃ ইসারুল হক বলেন, ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ভূমিকা রেখে আসছে। তিনি উল্লেখ করেন, আগামী সেশনে সাধারণ শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গঠনমূলক কর্মসূচি গ্রহণ করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রসংগঠনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
নতুন কমিটি ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষার্থী ও সংগঠনের শুভাকাঙ্ক্ষীরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি ক্যাম্পাসে ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালন করবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com