1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির নয়, ইউনূস-নূরজাহানের বিচার চাওয়া উচিত : আনিস আলমগীর ‘ঢাকা-সিলেট রুটে রেলের ডাবল লাইন করার চিন্তা করছে সরকার’ হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা

বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫

মোঃ তাওহীদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

 বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের নিকটবর্তী এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা ‘ইসলাম পরিবহন’ নামের একটি দ্রুতগামী বাস ভোরে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় বাসটি সড়কের পাশে গভীর খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং প্রাথমিক উদ্ধার কাজ শুরু করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

​আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কার্যক্রম শুরু করেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com