1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ! কোস্ট গার্ডের অভিযানে বনদস্যুদের জিম্মি দশা থেকে ৬ জেলে উদ্ধার ​কলারোয়ার চেড়াঘাটে হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি ছাত্রদের জুতা ও ঝাড়ু দিয়ে পিটালো সভাপতি! চরম্বা তেলিবিলা গুনীর বাড়ির বাসন্তী উৎসব আগামী ২৪ মার্চ থেকে শুরু নাটোরের বড়াইগ্রামে ৩ বছরের ব্যবধানে ‘মির্জা মামুদ খাল’ ৮ গুণ বেশি টাকায় আবার খনন করছে পানি উন্নয়ন বোর্ড

বাগেরহাটের মোংলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে লিফলেট বিতরণ করলেন শিক্ষার্থীরা

খান আশিকুজ্জামান
  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৭৭৫ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোংলার মিঠাখালী বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করেছেন শিক্ষার্থীরা। ১১ আগস্ট রবিবার বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা এ লিফলেট বিতরণ করেন।

রবিবার বিকেল ৪টায় মিঠাখালী বাজারে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রূপসা কলেজের রাস্ট্র বিজ্ঞান বিভাগের অনার্সের ছাত্র আরাফাত আমীন দুর্জয়, ঢাকা স্টামফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিয়ারিং সাইন্স’র অনার্সের ছাত্র সাব্বির হাসান দীপ্ত, সরকারি সুন্দরবন কলেজের সমাজ বিজ্ঞানের অনার্সের ছাত্র পাবক, ছাত্রনেতা মঈন, সজীব, আশিক, মারুফ, ইসমাইল, তুহিন, সাজ্জাদ, ইমরান, মোংলার ইসলামি একাডেমিক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আবীর হাসান রিক্ত প্রমূখ। এসব ছাত্র নেতাদের বাড়ি মোংলার চাঁদপাই ও মিঠাখালী গ্রামে লিফলেট বিতরণকালে ছাত্র নেতৃবৃন্দ বলেন অনেক রক্তের বিনিময়ে দেশে ছাত্রজনতার গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। দেশের মধ্যে হাসিনা রেজিমের সুবিধাভোগীরা গণঅভ্যুত্থানের সফলতাকে ধ্বংস করতে সচেষ্ট আছে।

কোন ভাবেই ছাত্রজনতার এবিজয়কে নস্যাৎ হতে দেয়া যাবেনা। দ্রব্যমূল্য যাতে গরীব-মেহনতি মানুষসহ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে তারজন্য সরকারকে সহযোগিতা করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কাজ করবে। হাসিনামুক্ত বাংলাদেশ নামক রাস্ট্রটিকে সংস্কারের কাজে ড. ইউনুসের নেতৃত্বের সরকারকে সহযোগিতা করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা প্রস্তুত আছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com