1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

পরিবেশবান্ধব বোতল বাড়ি নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন আব্দুল হাকিম

‎ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে
‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খানপাড়া গ্রামে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে নির্মাণ করা হয়েছে এক দৃষ্টিনন্দন বাড়ি। পরিবেশবান্ধব এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয়দের কাছে বাড়িটি বোতলবাড়ি নামেই পরিচিত।
‎জানা যায়, প্রায় ২০-২৫ হাজার পরিত্যক্ত প্লাস্টিকের বোতলে বালু ও সিমেন্ট ভরে সেগুলো ইটের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়েছে। এরপর তার ওপর সবুজ টিনের ছাউনি দিয়ে নির্মাণ করা হয়েছে তিন কক্ষবিশিষ্ট একটি আধা পাকা বাড়ি। বাড়িটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১১ লাখ টাকা।
‎বাড়ির মালিক আব্দুল হাকিমের স্ত্রী আনজুমান আরা জানান, দীর্ঘদিন ধরেই ভিন্নধর্মী কিছু করার ইচ্ছা ছিল তার। ইউটিউবে বোতল দিয়ে বাড়ি তৈরি দেখে অনুপ্রাণিত হয়ে তিনি ভাঙ্গারি ও গ্রামের বিভিন্ন স্থান থেকে খালি বোতল সংগ্রহ করেন। পরে সেগুলো দিয়েই গড়ে তোলেন এই বাড়ি।
‎স্থানীয়রা জানান, পরিবেশবান্ধব এই বাড়িটি এখন তাদের এলাকার গর্ব। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ বাড়িটি দেখতে আসে যা তাদের কাছে বেশ আনন্দের বিষয় হয়ে উঠেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com