1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক

মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

Desk report
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ব্রাজিলের কাছে নাটকীয় পরাজয়ের পর সমর্থকদের কাছে মাথা নত করে ক্ষমা চাইলেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। ম্যাচ শেষে তিনি হারের সম্পূর্ণ দায় নিজের কাঁধে তুলে নেন এবং আবেগঘন বার্তা দেন সমর্থক ও খেলোয়াড়দের উদ্দেশে।

ম্যাচ শেষে মাঠে খেলোয়াড়দের একত্র করেন মোরিয়াসু। এরপর সবার সামনে মাথা নত করে জাপানের জনগণ ও সমর্থকদের কাছে ক্ষমা চান তিনি।

মোরিয়াসু বলেন, আমরা সবাইকে এই জয় উপহার দিতে পারিনি, এজন্য আমি গভীরভাবে দুঃখিত। একজন কোচ হিসেবে আমি মনে করি এই পরাজয়ের দায় আমারই। তাই সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।

তিনি আরও বলেন, হিউস্টনের স্টেডিয়ামে উপস্থিত থেকে আমাদের সমর্থন করা অসংখ্য জাপানি সমর্থককে ধন্যবাদ। শুধু তারাই নন, জাপানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা গভীর রাত জেগে টেলিভিশন কিংবা ইন্টারনেটে আমাদের খেলা দেখেছেন এবং আমাদের জন্য শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।

বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারে দেখা যায়, বক্তব্য শেষ করে মোরিয়াসু খেলোয়াড়দের সামনে মাথা নত করেন। তার এই আচরণের জবাবে খেলোয়াড়রা করতালির মাধ্যমে কোচকে সম্মান জানান। ২০১৮ বিশ্বকাপের পর থেকে টানা আট বছর ধরে তিনি জাপান জাতীয় দলের দায়িত্ব পালন করছেন।

পরাজয়ের হতাশা থাকলেও ইতিবাচক থাকার আহ্বান জানান মোরিয়াসু। তিনি বলেন, এখানেই আমাদের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যাওয়াটা খুবই হতাশাজনক। তবে এই ম্যাচে খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। বিশ্বকাপে আসার পথচলায় প্রতিটি দিন তারা নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে কাজ করেছে। কোচিং স্টাফ ও সাপোর্ট টিমও সর্বোচ্চ নিবেদন দেখিয়েছে। আমাদের যা করার ছিল, আমরা সবই করেছি। এখন আমরা হতাশ, কিন্তু এই অভিজ্ঞতাকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার অনুপ্রেরণা হিসেবে নিতে চাই।

উল্লেখ্য, জাপান এখন পর্যন্ত আটটি বিশ্বকাপে অংশ নিয়েছে। এর মধ্যে চারবার শেষ ষোলোয় উঠে সেটিই তাদের বিশ্বকাপ ইতিহাসের সেরা সাফল্য।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com