1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান নলডাঙ্গায় মেয়র প্রার্থী জিয়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান

বিরল প্রজাতির ১৭ কচ্ছপ উদ্ধার

ইয়াসিন আহমেদ ফাহিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

বরিশালের আগৈলঝাড়ায় বিরল প্রজাতির কচ্ছপ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিক্রির উদ্দেশ্যে রাখা ১৭টি কচ্ছপ উদ্ধার করে উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়নের সাহেবের হাট বাজার থেকে ওই ব্যবসায়ীকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন জানান, প্রকাশ্যে কচ্ছপ বিক্রি করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়নের সাহেবের হাট বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মোল্লাপাড়া গ্রামের সুধীর বাড়ৈর ছেলে কচ্ছপ ব্যবসায়ী সুভাষ বাড়ৈকে ১৭টি জীবিত কচ্ছপসহ আটক করা হয়।

তিনি  আরও জানান, পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ ধারা মতে ব্যবসায়ী সুভাষ বাড়ৈকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় উদ্ধার করা প্রায় ১৫ কেজি ওজনের ১৭টি কচ্ছপ উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com