1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালকিনিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যানের ভাই শাহরিয়ার পর্নোগ্রাফি আইনে গ্রেফতার কয়রায় লবণের আগ্রাসন রুখতে বসতি ও কৃষিজমি বাঁচাতে নীতি সংলাপ বাগাতিপাড়ায় দুর্বৃত্তদের আগুনে কৃষকের ধানের পালা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ হাজার টাকা শেরপুর নকলায় কম্বল ও হুইলচেয়ার বিতরণ কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ধর্মপাশায় বোরো ফসলরক্ষা বাঁধ বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। পবিপ্রবিতে ইস্পাহানি প্রেজেন্টস ইপিএল-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত কাঠালিয়ায় সদ্য যোগদানকৃত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

বড়দিন উপলক্ষে সোমবার বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

কিশোর কুমার দেবনাথ
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২০৮ বার পড়া হয়েছে

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সরকারী ছুটি থাকায় সোমবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে সোমবার সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে দু’দেশের সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামি মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  কামরুজ্জামান বিশ্বাস জানান, বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কলিম উল্লাহ জানান, খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করে ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে। আগামী মঙ্গলবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com