1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির নয়, ইউনূস-নূরজাহানের বিচার চাওয়া উচিত : আনিস আলমগীর ‘ঢাকা-সিলেট রুটে রেলের ডাবল লাইন করার চিন্তা করছে সরকার’ হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা

ভোলার মনপুরায় ২৮ অক্টোবর শহীদদের স্মরনে জামায়াতে ইমলামি’র সমাবেশ ও দোয়া

মোহাম্মদ মেহেদী হাসান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে
ভোলার মনপুরায় ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার হামলায় নিহত শহীদদের স্মরনে জামায়াতে ইমলামি’র সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১ নং মনপুরা ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে এই ইসলামী সমাবেশ ও দোয়ার আয়োজন করা হয়।সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ নতুন বাজারে এই ইসলামী সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়।এর পূর্বে বিকেলে আছর নামাজের পর ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার হামলায় শহীদদের স্মরনে কুরআনখানি ও খুনীদের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করে মনপুরা ছাত্র শিবির।ইসলামী সমাবেশে ১ নং মনপুরা ইউনিয়ন জামায়াতে ইসলামী’ সভাপতি হাফেজ মোঃ শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার সেক্রেটারি মাওলানা কাজী হারুন অর রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনপুরা উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ১ নং মনপুরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা মতিউর রহমান নিজামী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনপুরা উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা আমিমুল ইহসান জসিম, সেক্রেটারী মাওলানা নুরনবী শিবলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলাউদ্দিন ফরাজী, ওলামা বিভাগের সভাপতি মাওলানা সামসুদ্দিন।সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর স্বৈরাচারী আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার হামলায় নির্মমভাবে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি খুনীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার দাবি করেন তারা।এসময় আরও উপস্থিত ছিলেন, উত্তর সাকুচিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু সুফিয়ান, হাজীর হাট ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা জামাল উদ্দিন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা অলিউল্লাহ, উপজেলা জামায়াতের নির্বাচন বিভাগের সভাপতি মাওলানা ইউনুছ ও কলাতলী ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন প্রমূখ।সমাবেশ শেষে শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, ১ নং মনপুরা ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সভাপতি হাফেজ মোঃ শাহীন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com