1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

মদাতীতে জমি দখল ও গাছ কেটে ফেলার অভিযোগ

রশিদুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আপন সহদর ভাইয়ের বিরুদ্ধে জমি দখল ও গাছ কেটে ফেলার অভিযোগ করেছেন  উপজেলার মদাতী ইউনিয়নের  মৌজা শাখাতী গ্রামের  মৃত জামাল উদ্দিনের ছেলে  মো: সুজাব মিয়া (৫৮) ।
আজ ৩০ শে জানুয়ারী ( দুপুরে) সরে জমিনে গিয়ে জানা যায় যে, মৌজা শাখাতি মৌজাস্থ নিম্ন তফসিল ভুক্ত জে এল নং ০৩ খতিয়ান নং ১৫২৩ দাগ নং ২৪১০ দাগে মোট সাত শতাংশ জমি কে কেন্দ্র করে উভয় ভাইয়ের মধ্যে বিরোধ দেখা দেয়।
অভিযোগ সুত্রে জানা যায় যে উক্ত তফসিলভুক্ত জমি ১৯৮৭ সাল হতে ভোগদখল করে আসেন অভিযোগকারী সুজাব মিয়া। তার ভোগদখল করা অবস্থায় উক্ত জমিটি তার আপন সহদর ভাই  নজরুল ইসলাম গং গত ২২/১/২০২৪ ইং তারিখ বিকেল আনুমানিক ৪টার দিকে  নিজেদের দাবি করে  বেদখল করে ও জমিতে খাকা সকল গাছপালা কেটে নিয়ে যায় । এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সুজাব মিয়া।
এ বিষয়ে সুজাব মিয়া  বলেন, জমিটি আমার  নিজ নামীয় ক্রয়কৃত সম্পত্তি। অপর একটি দাগে আমি ও আমার সহোদর ছোট ভাই  ১০ শতক জমি একত্রে ক্রয় করি। জমির অংশ হিসেবে আমি আমার নিজ নামীয় ক্রয় কৃত ৭ শতাংশ জমি তাকে ভোগ দখল করার জন্য দেই।
কয়েকদিন আগে  আমার সহোদর  নজরুল ইসলাম গং আমার সঙ্গে ক্রয়কৃত ১০ শতক জমির ভাগ ৫ শতক বুঝে নিয়ে আমাকে আর  আমার নিজ নামে  ক্রয়-কৃত ৭  শতক জমি ফেরত না দিয়ে জমিটি বেদখল করে জমিতে লাগানো আমার গাছপালা কেটে ফেলে। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি  কালিগঞ্জ থানা পুলিশ আমার অভিযোগের ভিত্তিতে ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তবে বিষয়টি এখন পর্যন্ত কোন সুরাহা হয়নি।
অপরদিকে অভিযুক্ত   নজরুল ইসলাম জানান,  ১০ শতক জমির আমার ৫ শতক অংশ আমি বের করে নিয়েছি।  আর আমাকে দেয়া ৭ শতক জমির মধ্যে তিনি আমাকে ৬ শতক জমি দলিল দিয়েছে বলে দাবি করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com