1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

মনোহরদীতে ২৯ নং উত্তর পীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৬ বার পড়া হয়েছে

মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি)বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলার খিদিরপুর ইউনিয়নে অবস্থিত ২৯ নং উত্তর পীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব রুমা আক্তার এর সভাপতিত্বে,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,জনাব মাহ্ফুজা আক্তার এর সার্বিক দিক-নির্দেশনায়,কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া ও  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খিদিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক,জনাব মাহবুবুর রহমান জামিল,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও অগ্নি সন্ত্রাসের আর্তনাত কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক,জনাব সাহাদাৎ হোসেন বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মনোহরদী উপজেলার শিক্ষা অফিসার,জনাব সোহরাব হোসেন ভূঁইয়া,বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক,জনাব রমিজ উদ্দীন খোকা,জুনাফি এগ্রো ইন্ডাস্ট্রি ও এএইচএস প্রাপার্টিজ লিঃএর চেয়ারম্যান,জনাব একেএম আমজাদ হোসেন,জনতা ব্যাংক পিএসসির প্রিন্সিপাল অফিসার,জনাব একেএম আল-হোসাইন সমীর,মনোহরদী উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক,জনাব আনোয়ারুজ্জামান মুকুল,খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পীরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক,জনাব মাকসুদুল আলম মাসুম,খিদিরপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি,বীর মুক্তিযোদ্ধা,জনাব তোফাজ্জল হোসেন তোতা,খিদিরপুর ইউনিয়ন ৮ ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,জনাব আবুল কালাম আযাদ কমল,খিদিরপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার,জনাব মস্তোফা হোসেন।এছাড়াও এ সময় এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা,কোমলমতি শিক্ষার্থী ও উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে দিক-নির্দেশনমূলক বক্তব্য প্রদান করেন এবং সবশেষে অতিথিবৃন্দ কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com